মতলব উত্তরের তরুণ শিল্পী শান্তর আন্তর্জাতিক অর্জন

চাঁদপুরের তরুণ চিত্রশিল্পী নাইমুর রহমান শান্ত আন্তর্জাতিক অঙ্গনে দুটি সম্মাননা অর্জন করেছেন। তিনি Artistic Shanto-এর প্রতিষ্ঠাতা।

পিতা আবু সুফিয়ান ও মাতা মাকছুদা বেগমের সন্তান শান্তর বাড়ি মতলব উত্তর উপজেলার আমিনপুর গ্রামের প্রধানীয়া বাড়ি।

তিনি জানান, আন্তর্জাতিক শিল্পচর্চায় স্বীকৃতি হিসেবে তিনি KPR International Best Artist Award 2026 অর্জন করেছেন। আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৫টায় ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হবে।

এর আগে গত ১১ আগস্ট ২০২৬ মালদ্বীপের রাজধানী মালেতে আয়োজিত আন্তর্জাতিক আর্ট এক্সিবিশনে অংশ নিয়ে তিনি International Best Artist Certificate অর্জন করেন। প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় Fenaaru Afaas Hall, Sabudheriyaa, Magu Road, Male, Maldives-এ।

নাইমুর রহমান শান্ত দীর্ঘদিন ধরে ক্যানভাস আর্ট, পোর্ট্রেট, অ্যাক্রিলিক আর্ট, ক্যালিগ্রাফি ও প্যাস্টেল আর্টসহ বিভিন্ন মাধ্যমে কাজ করে আসছেন। তরুণদের শিল্পচর্চায় উৎসাহিত করতে তিনি Artistic Shanto নামে একটি প্ল্যাটফর্ম পরিচালনা করছেন।

এ বিষয়ে শান্ত বলেন, “চাঁদপুরের একজন তরুণ শিল্পী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। ভবিষ্যতে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য আরও বড় পরিসরে কাজ করতে চাই।

স্টাফ করেসপন্ডেট/
১৯ সেপ্টেম্বর ২০২৬