চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে আলোচিত ৯ মামলার আসামী এমসি হৃদয় প্রধান (৩১)কে গ্রেফতার করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের দিক নির্দেশনায় এসআই জমসেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ২৩ জুলাই দশপাড়া পানির ট্যাংকি এলাকা থেকে এমসি হৃদয় প্রধানকে গ্রেফতার করা হয়। সে মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর গ্রামের আবুল কাশেম আলী প্রধানের ছেলে।
অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, তার বিরুদ্ধে থানায় ৯ টি মামলা রয়েছে। মামলা নং ৬/২৪, তারিখ১১/ ০২/ ২০২৬ খ্রী.ধারা ৩২৭/ ৩৭৯ পেনাল কোড এর ঘটনায় জড়িত সন্দেহ তাকে গ্রেফতার করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৩ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur