বিশ্বের শোষিত মানুষের পক্ষে বিএনপি: অ্যাড. সলিম উল্যা সেলিম
মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে জেলা শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম।
তিনি তার বক্তব্যে বলেন, আজকের দিনটি সারা বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পালন করা হয়। প্রায় দেড়শ বছর ধরে দিবসটি পালন করা হয়। আমেরিকায় দিবসটির সূত্রপাত হয়। ওই সময় যখন শ্রমিকদের খাওয়া দিত না শুধু কাজ আর কাজ করাতো। অনেক শ্রমিক না খেয়ে মারা যেত।মালিকরা শ্রমিকদের ন্যায্য অধিকার দিতো না। শ্রমিকরা ন্যায্য অধিকার পেতো না। শোষকের বিরুদ্ধে ছিল শোশিদের লড়াই।
তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বের শোষিত মানুষের পক্ষে। বিএনপির জন্ম হয়েছে শোষকের বিরুদ্ধে। শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য তারেক রহমানের নেতৃত্বে শেখ ফরিদ আহমে মানিক কাজ করে যাবে। তারেক রহমানের ভালো কাজ দেখে জামায়াত উঠে পড়ে লেগেছে। জামায়াত ইসলাম ও এনসিপি এক বোতলের দুই ছিপি। এরা গুপ্ত সংগঠন। জামায়াত শিবির ভন্ড প্রতারক।
তিনি বলেন, জামায়াত ও এনসিপি নেতারা শেখ হাসিনার বাসা থেকে চাওলের বস্থা মাথায় নিয়া চলে গেছে। দীর্ঘ ১৭ বছর আমরা লড়াই করেছি শেখ হাসিনার সরকারকে পতনের জন্য। আমাদের দলের নেতাকমীরা রাজপথে ছিলেন।জামায়াত ইসলাম বারবার মানুষের সাথে বেইমানি করেছে। জামায়াত আওয়ামী লীগের সাথে মিশে বিএনপির বিরুদ্ধে লড়াই করেছে।
তিনি আরো বলেন, মে দিবসে বলতে চাই জামায়াত ও এনসিপি আর খেলার পাত্র হইও না। বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগ্রাম বিশ্বাস করে। জামায়াত ও এনসিপি দেশের মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা যেভাবে রাজপথে থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে সক্ষম হয়েছি। তেমনি আগামী পাঁচ বছর রাজপথে থেকে তারেক রহমানের প্রধানমন্ত্রীত্ব রক্ষা করতে চাই। আমরা এ জেলার ৫ এমপির নেতৃত্বে চাঁদপুর জেলার সবাই ঐক্যবদ্ধ থাকবো। তাদের নেতৃত্বে আমরা সকল কিছু কবে যাবো।
চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. মুনির চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ।
চাঁদপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায়
বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আলী খলিফা, সহ-সভাপতি আব্দুল হাই দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাহমুদ ছৈয়াল, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি নয়ন মাহমুদ ভূঁইয়া, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক ফরিদ মোস্তানসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মৎসবীজ দলের সভাপতি মো. মোস্তফা কামালসহ আরো অনেক।
স্টাফ রিপোর্টার/ ১ মে ২০২৬