বিনিময় নাট্যগোষ্ঠীর সাধারণ সভা ও কমিটি গঠন
চাঁদপুরের অন্যতম নাট্য সংগঠন বিনিময় নাট্যগোষ্ঠীর সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৯ জুলাই রোববার রাতে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় শুরুতে বিগত বছরের সাংগঠনিক কার্যক্রম, আয় ব্যয়ের হিসাব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সরকার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, নাট্যশিল্পী রবিউল আলম, সঙ্গীত শিল্পী লিটন মজুমদার, সংগঠনের উপদেষ্টা সাবিত্রী রানী ঘোষ, সহ-সভাপতি অমরেশ দত্ত জয়, চন্দন কুমার, সংগঠক মাধুরি সাহা ও নাট্যশিল্পী লিজা আক্তার। সংগঠনের গঠনতন্ত্র পাঠ করেন যুগ্ম সম্পাদক মিঠুন বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুজন চৌধুরী।
সভায় সর্বসম্মতিক্রমে সাংগঠনের কার্যক্রমকে আরো বেশি গতিশীল করার লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্তি করে ২০২৬-২০২৭ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
এতে উপস্থিত সদস্যদের উন্মুক্ত প্রস্তাবনা এবং মতামতের ভিত্তিতে সংগঠনের সাবেক সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহাকে সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সরকারকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সবায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী কয়েক দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার/
২০ জুলাই ২০২৬