আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আগাম শুভেচ্ছা জানিয়ে ইউনিয়নের প্রতিটি এলাকায় সাটানো প্রচারণা ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে।
কচুয়ার বিতারা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম ও কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: কামরুজ্জামান মজুমদার জামান এর সাটানো দলীয় নেতাকর্মীদের কয়েকটি ব্যানার কে বা কাহারা ছিড়ে ফেলে। এ ঘটনায় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বৃহত্তম বিতারা ইউনিয়নের চেয়ারম্যান পদে অনেক প্রার্থী প্রতিদন্ধিতায় মাঠে রয়েছে। তাদের মধ্যে প্রবাসী ফোরামের নেতা মো: কামরুজ্জামান মজুমদার জামান দলীয় নেতাকর্মীদের ছবি সম্মিলিত ব্যানার পোষ্টার সাটিয়ে চমক সৃষ্টি করেছেন। তিনি প্রার্থী হওয়ায় পুরো ইউনিয়ন জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম ও কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো: কামরুজ্জামান মজুমদার জামান জানান, যারা পোষ্টার ব্যানার ছিড়ে ফেলে তারা এলাকার উন্নয়নে বিশ্বাসী না। যে বা যাহারা আমার ব্যানার ও পোষ্টার ছিড়েছে তাদের শাস্তির দাবি জানান তিনি।
-জিসান আহমেদ নান্নু, ৩০ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur