ফরিদগঞ্জে চলাচলের পথ বন্ধ করে জোরপূর্বক ইমারত নির্মাণের চেষ্টা

চাঁদপুরের ফরিদগঞ্জে চলাচলের পথ বন্ধ করে একের পর এক প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে একটি পক্ষ। এতে প্রতিপক্ষের লোকজনের বাঁধা উপেক্ষা করে জোরপূর্বক ইমারত নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে প্রশাসনসহ জনপ্রতিনিধিদের সু-দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের উত্তর লক্ষীপুর চৌকিদার বাড়ীর মাও. ছেরাজুল হকের ছেলে প্রবাসী জাকির ও তার স্ত্রী চলাচলের পথ বন্ধ করে জোরপূর্বক ইমারত নির্মাণের চেষ্টা করে আসছে।

এ বিষয়ে ভুক্তভোগী মৃত ছেরাজুল হকের বড় ছেলে মো. হারুনুর রশিদ ও ইউসুফ মিয়া নির্মাণ কাজে বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে গালমন্দ করে মারার হুমকি দেয় প্রবাসী জাকিরের স্ত্রী সেলিনা বেগম।

এর আগে চলাচলের পথ বন্ধ করায় স্থানীয় ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়। তাদেরকে বৈঠককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পথ দখল করে সেখানে ঘর তোলে রাখায় সর্বশেষ চাঁদপুর জেলা লিগ্যাল এইড কার্যালয়ে অভিযোগ দায়ের করলে সেখানেও সাঁড়া দেয়নি তারা।

সর্বশেষ ৭ আগস্ট শুক্রবার দলবল নিয়ে চৌকিদার বাড়ির প্রবাসী জাকির হোসেনের স্ত্রী সেলিনা বেগম প্রতিপক্ষ ইউসুফ ও হারুনুর রশিদের বসতঘরের পূর্ব পাশে নির্মাণ কাজের প্রস্তুতি নেয়। এতে বাঁধা প্রধান করলে তাদেরকে লক্ষ করে সেলিনা বেগম গালিগালাজ ও উচ্চ স্বরে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দমকি দেয়।

এ বিষয়ে স্থানীয় সালিশদার সিরাজুল ইসলাম বলেন, আমরা ইতিপূর্বে কয়েকবার তাদের বিষয়টি নিয়ে এলাকায় বৈঠকে বসেছি। কিন্তু জাকিরের স্ত্রী সেলিনা বেগম সালিশ বৈঠক অমান্য করে এখন জোরপূর্বক চলাচলের পথ বন্ধ করে পাশে ইমারত নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভুক্তভোগী ইউসুফ সেলিম বলেন, আমার ছোট ভাই সিরাজ মিয়ার স্ত্রী সেলিনা বেগম আমার নিজের কেনা রক্ষিত ইট, সিমেন্ট, রড, বালু চুরি করে জোরপূর্বক দখলে নেয়। আমার ঘরের পেছনে ইমারত নির্মাণের চেষ্টা করে আসছে। এ বিষয়ে আমি স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের কাছে জানালে তারা ঐ মহিলার কাছে গিয়েও কোন সুরাহা করে দিতে পারেনি। তারা স্বামী স্ত্রী মিলে প্রবাসে নেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৯ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

আরেক ভুক্তভোগী হারুনুর রশীদ বলেন, আমার ছোট ভাই জাকির হোসেন ও তার স্ত্রী সেলিনা বেগম অন্যায় ভাবে আমাদের সকল দলিলপত্র আত্মসাৎ করে রেখেছে। চলাচলের পথ বন্ধ করে রেখেছে। এখন আবার জোরপূর্বক ইমারত নির্মাণের চেষ্টা করে আসছে। আমি প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সুরক্ষা চাই।

এ বিষয়ে প্রবাসী জাকির হোসেনের স্ত্রী সেলিনা বেগমের সাথে ঘরের দরজা জানালা দিয়ে কথা বলার চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
৭ ্ াগস্ট ২০২৬