চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সানসাইন একাডেমি ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আবারও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব¡ অর্জন করেছে। ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রেখে এ বছরও প্রতিষ্ঠানটি উপজেলার শীর্ষস্থান দখল করেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রতিষ্ঠানটি থেকে মোট ৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৬ জন ট্যালেন্টপুল এবং ২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। যা উপজেলার শিক্ষাঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ছিদরাতুল মুনতাহা, আলফি, মারিয়াম নূর, নিহা, খাদিজা, নিঝুম। অপরদিকে সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আলী রেজা ও তৌরিন।
প্রতিষ্ঠানটির এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। কৃতি শিক্ষার্থীদের এ অর্জনকে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের শিক্ষা কার্যক্রমের সফলতার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রোজিনা আক্তার মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই ঈর্ষণীয় সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, বিশেষ প্রস্তÍুতিমূলক ক্লাস এবং শিক্ষার্থীদের প্রতি নিবিড় তত্ত্বাবধানের কারণেই এমন ফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ।” আমি বৃত্তিপ্রাপ্ত সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
”তিনি আরও বলেন, ভবিষ্যতেও সানসাইন একাডেমি আগামীতেও শিক্ষার গুণগত মান বজায় রেখে মেধাবী ও দেশ প্রেমিক নাগরিক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে।
প্রধান শিক্ষক রোজিনা আক্তার আরও বলেন, “দীর্ঘদিন পর সরকার পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করায় আমরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াাশোনার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২৬ সালের এপ্রিল মাসে পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করা হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের উদ্যোগে পরীক্ষাটি পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। নানা প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে। নতুন আঙ্গিকে আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশজুড়ে ৬ লাখ ৪০ হাজারেরও বেশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সরকারি অনুদান ও বিশেষ মেধা সনদ পাবে।
নিজস্ব প্রতিবেদক/
১৩ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur