চাঁদপুরের মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেলে ছেংগারচর সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। র্যালিটি ছেংগারচর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি গনি তফাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল ফরাজী এবং চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু প্রমুখ।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হচ্ছে জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্রকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে ধারণ করে দেশ এবং মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, সারোয়ারুল আবেদিন খোকন, মোঃ কবির সরকার,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমেদ সোহেল, যুগ্ম-আহবায়ক আঃ মান্নান সাগর, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কাউছার খান, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি আশেক মাহমুদ সংগ্রাম, পৌর যুবদলের সদস্য সচিব আরশাফুল আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী, পৌর বিএনপি নেতা ডা.কাউছার মেহেদী, এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারী, মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান,উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু,ছেংগারচর পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী ষ্টার, সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান,পৌর যুবদল নেতা মোঃ টিপু ফরাজী, সাবেক ছাত্রনেতা উপজেলার গজরা ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্কর, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান ফরাজী, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ সরকার, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব মিয়া, পৌর যুবদল নেতা বাদল শিকদার, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহন বেপারী, পৌর যুবদলের ১নং ওয়ার্ড শাখার সভাপতি নুর নবী পাহাড়সহ যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক/
৮ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur