প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের বিশাল মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বিশাল মিছিল করেছে চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবকদল।
বুধবার (১৯ আগষ্ট) বিকেলে শহরের নতুনবাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।
চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কাউছার হামিদের নেতৃত্বে এই মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহমেদ কাউছার, শাহাদাত হোসেন রুবেল, মোঃ নয়ন খান, মো. রফিক, আবু জাফর খান, সদস্য রাজু, মাসুম, শরীফসহ পৌর ১৫টি ওয়ার্ডের নেতা-কর্মীরা।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১৯ আগস্ট ২০২৬