Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে : উপজেলা নির্বাহী অফিসার,
sadar--

মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে : উপজেলা নির্বাহী অফিসার,

রোববার ৩০ আগস্ট সকাল ১০ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা বলেন,‘ আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়;এজন্য প্রশাসন,জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত ভূমিকা প্রয়োজন। চাঁদপুর সদর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন,‘ মাদক, কিশোর গ্যাং,বাল্যবিবাহ,ইভটিজিং,চুরি-ছিনতাইসহ সামাজিক অপরাধ প্রতিরোধে আগাম তথ্য ও কার্যকর পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও কোনো অনিয়ম, অপরাধ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান । ‘

ইউএনও আরও বলেন,‘ ইউনিয়ন পরিষদসহ সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা বেআইনি কর্মকাণ্ড যাতে প্রশ্রয় না পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি বাজার,গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে প্রয়োজনীয় নজরদারি, যানজট নিরসন এবং রাত্রীকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।’

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনকে শুধু ঘটনা ঘটার পর ব্যবস্থা নিলে হবে না,বরং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পারস্পরিক সমন্বয় ও যোগাযোগ আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

সাধারণ মানুষের সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন,‘ আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক নেতৃত্বকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অন্যায়,অনিয়ম বা অপরাধের তথ্য পাওয়া গেলে তা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।’

সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি)’ বাপ্পি দপ্ত রনি, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ ওসি মো. আজমগীর হোসাইন,এলজিইডি চাঁদপুর সদর উপজেলা প্রকৌশলী মো.রাহাত আমিন পাটোয়ারী,ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.রেজাউল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল,উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়,উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য অ্যাড.মুনিরা বেগম চৌধুরী,হযরত আলী বেপারী,শাহজালাল মিশন।

৩০ আগস্ট ২০২৬
এ জি