প্রতিটি উপজেলায় ‘পরিদর্শন কক্ষ’ পাচ্ছেন সংসদ সদস্যরা

দেশের প্রতিটি উপজেলায় স্থানীয় সংসদ সদস্যরা নিজেদের জন্য একটি পরিদর্শন কক্ষ পাচ্ছেন। সেখানে তারা চাইলে বসতে পারবেন এবং জনসেবায় কাজ করতে পারবেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘দীঘদিন সংসদ সদস্যদের একটি দাবি ছিল উপজেলায় গেলে তাদের বসার কোনো জায়গা থাকে না।

তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরামর্শে সংসদ সদস্যদের জন্য এ সুবিধা দিয়ে আজ জিও ইস্যু করা হয়েছে। খুব শিগগির এটি প্রস্তুত হয়ে যাবে।’
তিনি জানান, প্রত্যেক উপজেলা পরিষদের দোতলায় অ্যাটাচড বাথরুম ও আসবাবসহ একটি রুম বরাদ্দ দিতে আজই জিও ইস্যু করা হয়েছে। এর নাম দেওয়া হবে পরিদর্শন কক্ষ।

কারণ সদস্যদের নামে রুম বরাদ্দের বিধান নেই।

তিনি আরো বলেন, ‘কোনো সংসদ সদস্যদের যদি ২-এর অধিক উপজেলা থাকে, সব উপজেলাতেই বসার ব্যবস্থা থাকবে।’

চাঁদপুর টাইমস ডেস্ক/ ২২ এপ্রিল ২০২৬