চাঁদপুরে এসএসসিতে শতভাগ পাসে ড্যাফোডিল স্কুল বোর্ডে সেরা দশে
সারাদেশের ন্যায় চাঁদপুরেও এসএসসি সমমান ও দাখিল পরীক্ষার ফলাফল ১০ আগস্ট প্রকাশ করা হয়েছে। এসএসসি ২০২৬ চাঁদপুর উপজলোয় র্শীর্ষে ড্যাফোডিল স্কুল, বোর্ডে সেরা দশে।দপুরে এসএসসি ফলাফলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বোর্ডের সেরা দশের অন্যত্তম বা একটি এবং সদরের মধ্যে শতভাগ পাশের প্রথম স্থান দখল করার গৌরব অর্জনের শীর্ষে রয়েছে ।
চাঁদপুর জেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যালয়গুলোর মধ্যে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে এবারের ফলাফলে শতভাগ পাশ করেছে শহরের স্বনামধন্য দু’শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল একটি । ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ বছর পরীক্ষার্থী ছিল ৭০ জন। পাস করেছে শতভাগ । জিপিএ ৫ পেয়েছে ১৭ জন।
সোমবার ১০ আগস্ট দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো থেকে এ তথ্য জানা গেছে।
ফলাফল অনুযায়ী- সামগ্রিক ফলাফলে পাসের হার ও জিপিএ-৫-দু সূচকেই চাঁদপুর সদরের বিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে শতভাগ পাসের দিক থেকে এগিয়ে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুর ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
চাঁদপুরে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে উপজেলাভেদে সাফল্যের চিত্রে বড় পার্থক্য দেখা গেছে। জেলায় গড় পাসের হার ৬৩. ৭৫%। ১০ আগস্ট বিকেলে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলার তিন ধারার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
জেলা শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী-এবার সাধারণ এসএসসিতে চাঁদপুরের ২৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২১ হাজার ৬শ ৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৭শ ৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮৫ জন। জেলায় গড় পাসের হার ৬৩.৭৫।
প্রসঙ্গত,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজটি চাঁদপুর সদরে ও চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডে একটি মনোরম পরিবেশে অবস্থিত। লেখাপড়ার নিবিড় পরিবেশ, আকর্ষণীয় ভবন ও খেলাধুলার মাঠ , অভীজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শ্রেণি কার্যক্রম পরিচালনা, ধর্মীয় অনুশাসন,স্কাউটিং কার্যক্রম,জাতীয় দিবসসমূহ পালন, মাল্টিমিডিয়া ক্লাশ পরিচালনা , পরিস্কার-পরিচ্ছন্নতা, সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা প্রভৃতি মিলে চাঁদপুরের একটি স্বনামধন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নামই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ।
প্রতিবছরই ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
আবদুল গনি
১৩ আগস্ট ২০২৬
এ জি