ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে ডিবেট ক্লাব গঠন

শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তাচর্চা, নেতৃত্বের বিকাশ, গবেষণামনস্কতা এবং কার্যকর যোগাযোগ দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ বাবুরহাট ক্যাম্পাসে ডিআইসি ডিবেট ক্লাব (DICDC) গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ১৪ জুলাই কলেজে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ক্লাবটির প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে মাহমুদুল হাসান সাদী, সহ-সভাপতি হিসেবে প্রত্যাশা চক্রবর্তী, সাধারণ সম্পাদক হিসেবে মিনহাজুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক হিসেবে বাঁধন রাণী চক্রবর্তী দায়িত্ব পেয়েছেন।

এছাড়া ইভেন্টস পরিচালক হিসেবে মাহিন বিনতে মাতিন, মানবসম্পদ পরিচালক হিসেবে অমিয়া ইসলাম অর্পি, মানবসম্পদ বিভাগের উপপরিচালক হিসেবে মাহেলি তাবাসসুম লোপা, কোষাধ্যক্ষ হিসেবে সাবরিনা সুলতানা, সহকারী কোষাধ্যক্ষ হিসেবে মহসিনা খানম মিম, মিডিয়া ও জনসংযোগ পরিচালক হিসেবে হাসিন শেখ, অংশীদারিত্ব ও বহিঃসম্পর্ক পরিচালক হিসেবে তানিয়া আক্তার, ইভেন্টস বিভাগের উপপরিচালক হিসেবে ইভা আক্তার নুহা, ফটোগ্রাফি ও ভিডিও নির্বাহী হিসেবে আসমুন নাহার মিতু এবং মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপপরিচালক হিসেবে তোহা মাহমুদ নির্বাচিত হয়েছেন।

ক্লাবটির মিশন নির্ধারণ করা হয়েছে— “যুক্তি, জ্ঞান ও নেতৃত্বের সমন্বয়ে সচেতন, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা।” আর ভিশন হলো— “বিতর্কচর্চার মাধ্যমে চিন্তাশীল, আত্মবিশ্বাসী ও মানবিক নেতৃত্ব তৈরির অন্যতম শিক্ষার্থী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া।”

নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতন করে তুলতে নিয়মিত আন্তঃশ্রেণি ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, কর্মশালা, প্রশিক্ষণ, পাবলিক স্পিকিং সেশন, গবেষণাভিত্তিক আলোচনা এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে বিতর্কচর্চায় কলেজের প্রতিনিধিত্ব নিশ্চিত করাও ক্লাবের অন্যতম লক্ষ্য।

কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ ডিবেট ক্লাব শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, মুক্তবুদ্ধির চর্চা, সহনশীলতা ও গঠনমূলক মতবিনিময়ের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দক্ষ, আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থী তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।

নিজস্ব প্রতিবেদক/
২৭ জুলাই ২০২৬