জাতীয় আইনগত সহায়তা দিবসে সিসিডি এর অংশগ্রহণ
চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সেমিনার ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়েছে। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
দিনব্যাপী এ কর্মসূচিতে সিসিডিএ (CCDA) বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, আলোচনা সভা ও আইনগত সহায়তা প্রদান কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। একইসঙ্গে আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলায় তথ্যকেন্দ্র স্থাপন করে সেবাগ্রহীতাদের আইনি সহায়তা, পরামর্শ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়। সংগঠনটি সাধারণ মানুষের মাঝে ন্যায়বিচার পাওয়ার অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে নানামুখী উদ্যোগ গ্রহণ করে।
সিসিডিএ’র পক্ষ থেকে জানানো হয়, ‘আইন সবার জন্য সমান’—এই বিশ্বাসকে সামনে রেখে সংগঠনটি ভবিষ্যতেও আইনগত সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। তাদের এ অংশগ্রহণ একটি সচেতন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, পুলিশ সুপার মোঃ রবিউল হাসান চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল, পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাড. কোহিনুর বেগম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান, সিসিডিএ’র জেলা সমন্বয়কারী নাজমুল আহসান এবং উপজেলা সমন্বয়ক নার্গিস আক্তার।
-সাইদ হোসেন অপু চৌধুরী, ২৮ এপ্রিল ২০২৬