চাঁদপুর শিশু একাডেমির নতুন প্রশিক্ষক সাংবাদিক অভিজিত রায়



শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করে যাওয়া দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু একাডেমি, চাঁদপুর শাখায় নতুন একজন প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক অভিজিৎ রায়। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে যুক্ত আছেন। তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তরিকতা একাডেমির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এ বিষয়ে নবনিযুক্ত প্রশিক্ষক অভিজিৎ রায় বলেন, “শিশুদের নিয়ে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়। আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে একাডেমির লক্ষ্য পূরণে কাজ করে যেতে চাই।

উল্লেখ্য, বাংলাদেশ শিশু একাডেমি সারাদেশে শিশুদের সাহিত্য, সংস্কৃতি, সংগীত, চিত্রাঙ্কনসহ নানা সৃজনশীল বিষয়ে প্রশিক্ষণ ও কার্যক্রম পরিচালনা করে আসছে। চাঁদপুর শাখাও দীর্ঘদিন ধরে জেলার শিশুদের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। 

প্রতিবেদক:সাইদ হোসেন অপু চৌধুরী,

১৫ এপ্রিল ২০২৬