চাঁদপুর শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো বিনিময় নাট্য গোষ্ঠীর নাটক অপেক্ষা

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে বিনিময় নাট্য গোষ্ঠীর নাটক অপেক্ষা। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়নের পূর্বে আরোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

এসময় তিনি বলেন, চাঁদপুর শিল্প সংস্কৃতির উর্বর ভুমি। আগামী ২২ তারিখ থেকে এখানে থিয়েটার ফোরামের আয়োজনে নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। আমি চাই আপনারা সেই নাট্যোৎসবে আসবেন। আজকে বিনিময় নাট্য গোষ্ঠীর অপেক্ষা নাটক উপভোগ করবেন।

সংগঠনের সভাপতি নেপাল সাহার সভাপতিত্বে ও মিঠুন বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ ছামছুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জম্মাস্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার।

পরে নজরুল বর্ষ উপলক্ষে বিনিময় নাট্য গোষ্ঠীর পরিবেশনায় ও কৃষ্ণ গোপাল সরকারের রচনা ও নির্দেশনায় অপেক্ষা নাটক মঞ্চস্থ হয়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সংগঠনের সদস্যরা।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১৮ আগস্ট ২০২৬