চাঁদপুর জেনারেল হাসপাতালে ছাদের পলেস্তার খসে পড়ে রোগী আহত
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের পুরুষ ওয়ার্ডে ছাদের কিছু অংশ (পলেস্তার) ধসে পড়ে এক রোগী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত কার্ডিওলজি বিভাগের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত রোগীর নাম মোহাম্মদ আবুল খায়ের। তিনি ফরিদগঞ্জ উপজেলার মদন নগর এলাকার আবদুল মান্নানের ছেলে। ছাদের অংশ ধসে পড়লে তিনি আহত হন। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ধসে পড়া ছাদের অংশের আশপাশে অবস্থানরত রোগী ও তাদের স্বজনদের সরিয়ে নেওয়া হয়। বর্তমানে ওই স্থানটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।
প্রতিবেদক: শিমুল হাছান/
২৯ সেপ্টেম্বর ২০২৬