চাঁদপুর অযাচক আশ্রমের নতুন কমিটি গঠন
চাঁদপুরের ঐতিহ্যবাহী ও অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান ‘স্বামী স্বরূপানন্দের পুণ্য জন্মস্থান’ চাঁদপুর অযাচক আশ্রম’ -এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। পরমারাধ্য গুরুদেব অখণ্ডমন্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবকে কমিটির ‘শাশ্বত সভাপতি’ হিসেবে রাখা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ শ্রী সুরেশ মজুমদারকে কার্যকরী সভাপতি এবং শ্রী মৃণাল কান্তি দাসকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ৩ মে রোববার রাত ৮ টায় জুম মিটিং বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী দাদামনি তপন ব্রহ্মচারীজী কেন্দ্রীয় অযাচক আশ্রম গুরুধাম থেকে এই কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী নিরাপদ স্বর্ণকার , শ্রী দুলাল চন্দ্র দাস, শ্রী মানিক লাল চৌধুরী, শ্রী প্রবীর কুমার সাহা, অধ্যাপক শ্রী রাধেশ্যাম কুরী, শ্রী তাপস কুমার দাস এবং প্রফেসর শ্রী বিমল সরকার।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন: সমন্বয়কারী সম্পাদক: শ্রী তাপস কান্তি সরকার, যুগ্ম-সম্পাদক, শ্রী সুকুমার রায়, অর্থ-সম্পাদক শ্রী প্রশান্ত কুমার দেব, যুগ্ম-অর্থ সম্পাদক শ্রী মানিক দাস মঙ্গল, সাংগঠনিক সম্পাদক: শ্রী গৌতম সাহা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রী মানিক রায়, আইন বিষয়ক সম্পাদক শ্রী অঞ্জন কুমার দাস, শ্রী সুব্রত সরকার, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রী প্রণব কুমার সাহা, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি আন্দোলন বিষয়ক সম্পাদক শ্রী মৃদুল কান্তি দাস।
এছাড়া পদাধিকার বলে বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সভাপতি শ্রী প্রবাল চৌধুরী ও সাধারণ সম্পাদক শ্রী সুজিত কুমার দে এই কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। কমিটির অন্যান্য কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শ্রী কাঞ্চন দাস ও শ্রী সুভাস সাহা।
আশ্রমের ধর্মীয় কার্যক্রম ও আর্তমানবতার সেবায় এই নতুন কমিটি আরও গতিশীল ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
–আশিক বিন রহিম/ ৪ মে ২০২৬