চাঁদপুরে IELTS শেখার এক অনন্য প্রতিষ্ঠান “Concept IELTS-Spoken Center”
চাঁদপুর শহরে ইংরেজি ভাষা শিক্ষাকে আরও সহজ, আধুনিক ও কার্যকর করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে “Concept IELTS and Spoken Center”। অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রতিষ্ঠানটির অবস্থান চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে— মেট্রো বেকারির ৩য় তলা, সোনালী ব্যাংকের বিপরীত পাশে, চিত্রলেখা মোড়, চাঁদপুর। আধুনিক ও মনোরম পরিবেশে পরিচালিত এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য রয়েছে নিরাপদ ও মানসম্মত শিক্ষাব্যবস্থা। পুরো ক্লাসরুম সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকায় অভিভাবকগণও নিশ্চিন্তে তাঁদের সন্তানদের পাঠদানে আগ্রহ প্রকাশ করছেন।
অত্র প্রতিষ্ঠানের অন্যতম বিশেষত্ব হলো— এখানে শিক্ষার্থীদেরকে শুধু গদবাঁধা শিক্ষা প্রদান করা হয় না; বরং বিভিন্ন ধরনের আইডিয়া, প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং ও সফট স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আত্মবিশ্বাসের সাথে সবার সামনে নিজেদের উপস্থাপন করার যোগ্য করে গড়ে তোলা হয়। ফলে শিক্ষার্থীরা পরবর্তীতে জীবনের বিভিন্ন ধাপে এসব দক্ষতা কাজে লাগিয়ে সফলতার শীর্ষে পৌঁছাতে সক্ষম হচ্ছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, যিনি দীর্ঘ এক যুগ ধরে চাঁদপুর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “আল-আমিন একাডেমি” (প্রধান ক্যাম্পাস)-এ অত্যন্ত সফলতার সাথে ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি দেশের জনপ্রিয় ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান Saifur’s-এর সাবেক শিক্ষক, ইংরেজি বিষয়ের Master Trainer এবং চাঁদপুর বিতর্ক একাডেমির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠেছে শিক্ষার্থীবান্ধব ও আধুনিক এই শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সফলভাবে পরিচালিত হয়েছে- IELTS Course ছয়টি, SSC Spoken English Batch দুটি, Evening Spoken English Batch ছয়টি, Kids Spoken English Batch দুটি এবং Advanced Spoken English Batch চারটি, Spoken English for Adults দুটি। এখানে প্রতিটি কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও দুর্বল শিক্ষার্থীদের জন্য চালু রয়েছে – One to One Spoken English এবং One to One IELTS Course যা শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাছাড়া অতি দুর্বল দেয়ার জন্য রয়েছে Basic IELTS Course.
Concept IELTS and Spoken Center-এ অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের মাধ্যমে ক্লাস পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের ইংরেজি ভাষার Listening, Speaking, Reading এবং Communication Skill উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অভিভাবকদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ক্লাস কার্যক্রমকে আরও উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির অন্যতম বড় সাফল্য হলো— এখান থেকে IELTS ও Spoken English Course সম্পন্ন করে অনেক শিক্ষার্থী বর্তমানে Europe, Canada, Australia ও Italy-সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। বিদেশে গিয়ে ইংরেজি ভাষায় দক্ষতার কারণে তারা সফলভাবে নিজেদের মানিয়ে নিতে পারছেন এবং ইতিবাচক অভিজ্ঞতা ও ফিডব্যাক নিয়মিতভাবে প্রতিষ্ঠানকে জানাচ্ছেন। এ সব সফলতার গল্প নতুন শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক উৎসাহ সৃষ্টি করছে ।
বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় প্রতিষ্ঠানটিতে Computer Delivered Mock Test-এর ব্যবস্থাও চালু রয়েছে্। যা শিক্ষার্থীদের আধুনিক পরীক্ষাপদ্ধতির সাথে পরিচিত হতে সহায়তা করছে।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও আধুনিক ও মানসম্মত ইংরেজি শিক্ষার মাধ্যমে চাঁদপুরের শিক্ষার্থীদের দক্ষ, আত্মবিশ্বাসী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হিসেবে গড়ে তুলতে তারা নিরলসভাবে কাজ করে যাবেন ।
আবদুল গনি
২৭ মে ২০২৬
এ জি