চাঁদপুরে বিশেষ অভিযানে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার অন্যতম আসামি ঢাকার যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ আগস্ট) দিবাগত রাতে চাঁদপুর মডেল থানার পরিদর্শক গাজী কালামের নেতৃত্বে পুলিশের অভিযানে গ্রেপ্তার হন তিনি।
গ্রেপ্তারকৃত হান্নান মিয়ার পিতার নাম মফিজ মিয়া। তিনি চাঁদপুর সদর উপজেলার তরপুচণ্ডী এলাকার বাসিন্দা। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় চাঁদপুর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আরও একাধিক সন্ত্রাসী মামলা রয়েছে।
তাকে আজ কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে। এছাড়াও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হান্নান মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক ঘটনায় সন্ত্রাসী মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্টাফ করেসপন্ডেট/
৩ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur