উপযুক্ত সময় এসেছে গোপালগঞ্জের নাম পাল্টে ফেলার- অ্যাড. সলিম উল্যা সেলিম

পতিত ফ্যাসিস্ট, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা যুবদল। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সাড়ে ৩টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এর বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, আজকের বাংলাদেশ একটি যুব সন্ধিক্ষণের পার করছে। বিএনপির ৪৮ বছরের ইতিহাসে দেশ থেকে কোনদিন পালিয়ে যায়নি। মরহুম বেগম খালেদা জিয়া বছরকে বছর জেল খেটেছে তবে পালিয়ে যায়নি।

তিনি আরো বলেন, গোপালগঞ্জের আর গোপাল থাকবে না, এটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন। আজকে উপযুক্ত সময় এসেছে গোপালগঞ্জের নাম পাল্টে ফেলার। আমাদের নেতা তারেক রহমান পূচকা, ফুসকি কাউকে ভয় পায় না। বিএনপি মাটি ও মানুষের দল।

তিনি বলেন, বিএনপির ইতিহাসে কখনো নিষিদ্ধ হয়নি। চাঁদপুরের ৫টি আসনের এমপিদের এগিয়ে যাবে চাঁদপুর জেলা। জেলার পাঁচজন বলিস্ট নেতৃত্বে জেলা হবে লীগ মুক্ত। চাঁদপুর একটি শান্তির শহর। তোমাদের নেত্রী আর দেশে আসবেনা, তোমরা রাস্তায় নেম না। কারণ রাজপথে জনগণ রয়েছে, তারা তোমাদেরকে প্রতিহত করবে। আমরা জ্বালাও পোড়াতে বিশ্বাসী না। তবে কেউ জ্বালাপোড়াও ভাঙচুর করলে আমরা তাদেরকে ছেড়ে দেব না। জনগণের জান-মাল নিরাপত্তায় সব সময় মাঠে থাকবে বিএনপি।

জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, সহ-সভাপতি ডি এম শাহাজাহান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ জেলা, সদর, পৌর, ১৪টি ইউনিয়ন ও পৌর ১৫টি ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীরা।

স্টাফ রিপোর্টার/
১৮ নভেম্বর ২০২৬