কচুয়া আশরাফপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

চাঁদপুরের কচুয়া উপজেলা আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আন্ত:ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফাইনাল ম্যাচের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম আবু ফয়েজ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি, ইমাম হোসেন মুন্সি, কচুয়া উপজেলা যুবদলের সেক্রেটারি , রইজ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, শারীরিক ও মানসিক বিকাশ এবং ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চায় আরও উৎসাহিত করবে বলে জানান আয়োজকরা।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২১ সেপ্টেম্বর ২০২৬