সাচার ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বৃহ¯পতিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বার্ষিক মিলাদ ও মাহফিল, দোয়া অনুষ্ঠান এবং পুরস্কার বিতরন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবীর। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ এ এফ এম নশির আলম মিয়া।

বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। সততা, নৈতিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করলেই জীবনে সফলতা অর্জন সম্ভব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য আব্দুল মতিন মোল্লা, মোহাম্মদ আলাউদ্দিন আখন্দ ও মোহাম্মদ জসীম উদ্দিন। তারা শিক্ষার্থীদের পরীক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ এবং সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম, জসীম উদ্দিন, প্রভাষক মোঃ ইসমাইল হোসেন সহ আরো অনেকে ।

এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ২৫ জুন ২০২৬