ইব্রাহিমপুরে চেয়ারম্যান প্রার্থী ইসমাইল তালুকদারের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মোহাম্মাদ ইসমাইল তালুকদার অত্র ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা চালিয়েছে। সাধারণ ভোটারদের সমর্থন আদায়ে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, বাজার ও জনবহুল এলাকায় নিয়মিত দিনব্যাপী প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

​গণসংযোগকালে ইসমাইল তালুকদার স্থানীয় মুরুব্বি, যুবক ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, “ইব্রাহিমপুর ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা ও সার্বিক কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।”

​প্রচারণাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সমর্থক ও বিপুলসংখ্যক কর্মী তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। পথসভাগুলোতে সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটাররা জানান, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি বেছে নিতে তারা উন্মুখ হয়ে আছেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
২০ অক্টোবর ২০২৬