আমিরাবাদ গোলাম কিবরিয়া উবির এডহক কমিটির সভাপতি গোলাম ইয়াজদানি চৌধুরী

চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় এর এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গোলাম ইয়াজদানি চৌধুরী (এনাম)। গত ১৩ জুলাই কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সাক্ষরিত স্মারক নং ২.৩৭.০০০০.২১২.২২.৩৫.২৬.৮৫৯৭ এর মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান মালা ২০২৪- এর ৬৪( ১০) ধারা অনুযায়ী সড়ক জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য সভাপতি মনোনয়নসহ অ্যাড হক কমিটির অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে গোলাম ইয়াজদানি চৌধুরী এনাম সদস্য সচিব হিসেবে পতাতিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত মাসুদুর রহমান, এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসক কর্তৃক মনোনীত ক্ষিতীশ চন্দ্র গোলদার।
অনুমোদন পত্রে আরো উল্লেখ করা হয়েছে এড হোক কমিটির কার্যকালের মধ্যেই প্রচলিত বিধি মালা অনুসরণ করে বিদ্যালয়ের একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিকে গোলাম ইয়াজদানি চৌধুরী এনামকে এডহক কমিটি সভাপতি নির্বাচিত করায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের বন্যা বইতে দেখা গেছে।
এ ব্যাপারে শিক্ষক এবং অভিভাবকগণ বলেন এনাম চৌধুরী এলাকার একজন গণ্যমান্য এবং স্বনামধন্য ব্যক্তি। তাদের জন্যই আজকে এই এলাকার লেখাপড়ার উন্নয়নের শিখরে ছাত্রছাত্রীরা পৌছতে পেরেছে। এনাম চৌধুরী এবং তার পরিবার এলাকার মধ্যে একজন দানশীল হিসেবেই পরিচিত।
এ ব্যাপারে এনাম চৌধুরী সাথে আলাপ করলে তিনি বলেন শিক্ষার ক্ষেত্রে আমার আন্তরিকতার অভাব থাকবে না। এ বিদ্যালয়ের উন্নয়নের জন্য সব সময় সর্বদা আমরা এবং আমাদের পরিবার সথেষ্ট ছিল। এই বিদ্যালয়ের জমিদান থেকে শুরু করে সকল কিছুর সাহায্য সহযোগিতা আমরাই করে এসেছি। তিনি বলেন আমরা আগামীতে আরো সহযোগিতা করে যাব এবং আমি ব্যক্তিগতভাবে এই বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক এবং স্থানীয় মুরুব্বীদেরকে সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাব। কিভাবে আমাদের এই বিদ্যালয়টিকে চাঁদপুরের মধ্যে মডেল হিসেবে তৈরি করা যায় এ ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকবো।

স্টাফ করেসপন্ডেট/
১৩ জুলাই ২০২৬