আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা: এমপি মানিক
চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) রাত ৮টায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, গত ১২ ফেব্রুয়ারী ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আপনাদের পাশে থাকবো। আপনাদের জন্য যা যা করণীয় তাই করার চেষ্টা করবো। আমি আপনাদের কাছে গিয়ে দেখেছি আপনাদের চাওয়া খুবই কম। টাকার জন্য যাদের সন্তানদের পড়ালেখা করাতে পারছেন না, আমাদের জানাবেন আমরা ব্যবস্থা করবো।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুরে আসবেন। আপনারা সবাইর উপস্থিতি কামনা করছি। যে কোন বিষয় নিয়ে আমার কাছে আপনারা সরাসরি আসতে পারবেন। আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা।
চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম।
চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জয়রাম রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন
চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অজিত কুমার সাহা, সদস্য সুশীল সাহা, মহিলা প্রতিনিধি শিপ্রা মজুমদার, জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক আমরেশ দত্ত জয়, সদরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, হাজীগঞ্জ উপজেলা সভাপতি লিটন চন্দ্র পাল, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি গণেশ চন্দ্র ভৌমিক, শাহরাস্তি উপজেলা সভাপতি ডা. কমল চক্রবত্তী, কচুয়া উপজেলা সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, ফরিদগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক তপন মজুমদার, মতলব উত্তর সভাপতি রাদেশ শ্যাম সাহা, হাইমচর উপজেলা সভাপতি অজয় কৃষ্ণ মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার/২ মে ২০২৬