১২ বছর অবৈধ সম্পর্ক, স্বামীকে তালাক, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বিয়ে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম পিংড়া গ্রামে ২ সন্তানের জননী ১২ বছর অবৈধ সম্পর্ক গড়ে তোলার পর স্বামীকে তালাক দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বিয়ে করে ওই নারী। স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম মাজহার পাটোয়ারী।সে উপাদী দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ২ সন্তানের জননী একই বাড়ীর স্বপন পাটোয়ারীর স্ত্রী নারগিস আক্তার।
মাজহার পাটোয়ারীর সাথে স্বপন পাটোয়ারীর স্ত্রীর অবৈধ সম্পর্কের কারনে ১৭ বছরের সাজানো সংসার ভেঙে দিয়েছে বলে অভিযোগ স্নপন পাটোয়ারীর।
নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের উপাদী উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সভাপতির প্রভাব নিস্তার করে এলাকার সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে মাজহার পাটোয়ারী। তার অপকর্মের বিষয় এলাকাবাসী জানলেও তার ( মাজহার পাটোয়ারী) বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি।
গত সোমবার রাতে মাজহার পাটোয়ারী ও স্বপন পাটোয়ারীর স্ত্রীকে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত অবস্থায় বাড়ীর লোকজন নাতে ধরে। স্থানীয় এলাকাবাসী এ ঘটনা নিয়ে পরদিন মঙ্গলবার রাতে তাদের বাড়ীতে শালিসি বৈঠক বসে। বৈঠকে সভাপতিব করেন মফিজ পাটোয়ারী এবং পরিচালনা করেন দুলাল মিয়াজী। শালিসি বৈঠক উভয়ই দোষ শিকার করায় শালিসিগণ তাদের স্বামী স্ত্রীর মধ্যে তালাক এবং একই রাতে পরকীয়া প্রেমিক মাজহার পাটোয়ারীর সাথে নারগিস আক্তারের বিবাহ দেয়ার সিদ্ধান্ত নেয়।
স্থানীয় এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীরা জানান,দীর্ঘ প্রায় ১৭ বছর আগে উপাদী দক্ষিণ ইউনিয়নের মধ্যে পিংড়া গ্রামের মোল্লা বাড়ীর নারগিস আক্তারকে সামাজিক ভাবে বিয়ে করেন স্বপন পাটোয়ারী। বিয়ের প্রায় ৫ বছর পর থেকে মাজহার পাটোয়ারীর সাথে পরকীয়ায় লিপ্ত হয় স্বপন পাটোয়ারী স্ত্রী নারগিস আক্তার। তার স্বামী সহজ সরল প্রকৃতির লোক হওয়ায় তাকে ঘরে রেখেই মাজহার পাটোয়ারীর সাথে অবৈধভাবে সম্পর্ক গড়ে তোলে তার স্ত্রী। বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাননি হলেও তখন আওয়ামী লীগের দাপটের কারনে তাকে কেউ কিছু বলতে পারেনি। প্রতিবাদ করলেই তাদেরকে মামলার হুমকি ধমকি দিতো মাজহার পাটোয়ারী। ওই এলাকার বিএনপির তুহিন মাস্টার , রাসেল, হাবিব খান সহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ প্রায় দেড়শ নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করেছে এ মাজহার পাটোয়ারী। আওয়ামী লীগ পতনের পর থেকে তার এ অপকর্ম ধরার জন্য এলাকাবাসী ওৎ পেতে বসে ছিল।ওইদিন রাতে তাদেরকে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত অবস্থায় হাতেনাতে ধরা হয়।
শালিসি বৈঠক থাকা ওই বাড়ীর ইউসুফ পাটোয়ারী বলেন ঘটনাটি সত্যি। তবে বাড়ীর সম্মান রক্ষার্থে বাড়াবাড়ি করতে চাচ্ছি না।শালিসি বৈঠককে থাকা একাধিক ব্যক্তি জানান, তাদের বিয়ের আজ প্রায় ১৭ বছর চলছে।তাদের সংসারে ২ টি ছেলে সন্তান রয়েছে। ১ টির বয়স ১৬, আরেকটির বয়স ১২। ১২ বছর বয়সী ছেলেটি দাবী করছে এটির জন্মদাতা মাজহার পাটোয়ারী।
বৈঠকে উপস্থিত শালিসিগণের উপস্থিতিতে নারগিস আক্তার তার স্বামীকে তালাক দিয়ে একই রাতে মহসিন, জিয়াসহ আরো কয়েকজনের উপস্থিতিতে পরকীয়া প্রেমিক মাজহার পাটোয়ারীকে ৫ লক্ষ টাকা দেনমোহরে বিয়ে করেন।অপরদিকে
মাজহার পাটোয়ারীকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় শালিসি বৈঠকে।ওই টাকা নারগিস আক্তারের প্রথম স্বামী স্বপনকে দেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া বড় ছেলেকে স্বপন পাটোয়ারীর নিকটএবং ছোট ছেলে তার মা নারগিস আক্তারের নিকট থাকবে বলে সিদ্ধান্ত দেয়া হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ২ জুলাই ২০২৬