অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই: ডিসি
চাঁদপুরে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার প্রেক্ষাপট ও আমাদের করণীয় বিষয় চাঁদপুরের স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময় সভা বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য ও অপপ্রচার অনেক সময় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই গুজব প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ এবং সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সংবাদ প্রচারের গতি যেমন বেড়েছে, তেমনি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া গণমাধ্যমের অন্যতম প্রধান দায়িত্ব।”
তিনি বলেন, মিথ্যা,গুজুব ও অপতথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকতে হবে। তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।”
এ সময় আরো বক্তব্য রাখেন,দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক প্রকাশক এডভোকেট শাহাজান মিয়া, দৈনিক প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো : এরশাদ উদ্দিন, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর দর্পণ এর প্রধান সম্পাদক মুনির চৌধুরী, দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী, দৈনিক চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ ইব্রাহিম রনি, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক মোঃ বোরহান উদ্দিন ডালিম, দৈনিক শপথের ভারপ্রাপ্ত সম্পাদক ফরিদ হাসান, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, দৈনিক আদি বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক ইমরান হোসেন রাজন, দৈনিক চাঁদপুর সময়ের প্রধান সম্পাদক ফরিদুল ইসলাম উকিল, দৈনিক চাঁদপুর দিগন্তের সহ-সম্পাদক কেএম সালাউদ্দিন, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের বার্তা সম্পাদক এম আর ইসলাম বাবু, দৈনিক চাঁদপুর কন্ঠের ম্যানেজার সেলিম রেজা, দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক, এইচ এম নিজাম, দৈনিক চাঁদপুর খবরের বার্তা সম্পাদক আহম্মদ উল্লাহ, দৈনিক চাঁদপুর জমিনের সহ-সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাপ্তাহিক চাঁদপুর কাগজের সম্পাদক মুনাওয়ার কানন,সাপ্তাহিক আমাদের অঙ্গীকারের প্রধান সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাপ্তাহিক আমার কন্ঠের সম্পাদক মো. কামাল হোসেন, সাপ্তাহিক হাজীগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল গনি, সাপ্তাহিক ফরিদগঞ্জ বার্তার সম্পাদক নুরুন্নবী নোমান, সাপ্তাহিক লাল সবুজের মেলার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সাপ্তাহিক পাঠক সংবাদের নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম শান্ত।
নিজস্ব প্রতিবেদক/
৮ জুলাই ২০২৬