Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ এতিহাসিক বড় মসজিদের ওয়াকফকৃত জমিকে ‘খাল’ হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা
HAJI

হাজীগঞ্জ এতিহাসিক বড় মসজিদের ওয়াকফকৃত জমিকে ‘খাল’ হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা


হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভাধীন ২১৩ মকিমাবাদ মৌজার অন্তর্গত হাজীগঞ্জ এতিহাসিক বড় মসজিদের ওয়াকফকৃত জমিকে সরকারি ভূমির ‘খাল’ হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে বলে- সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করছে।


প্রাপ্ত তথ্য মতে-হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ওয়াকফকৃত ঐ জমির সিএস দাগ হলো-৯২৫ এবং বিএস দাগ হলো-২০৩৯। এটি ১৯৬০ সালে ক্রয়মূলে ওয়াকফকৃত। জমির পরিমাণ মোট ৬৬ শত্যাংশ । কিন্ত সিএস দাগে-৯০৩ এবং বিএস দাগে ২১৬৪ হলো -সরকারি খাল-যা নকশায় ‘ডিমার্গেশান’ করা আছে।

অথচ-সংশ্লিষ্ট ভূমি বিভাগীয় কর্তা ব্যাক্তিগণ সম্ভবত না বুঝেই হাজীগঞ্জ এতিহাসিক বড় মসজিদের ওয়াকফকৃত ঐ জমিকে সরকারি খাল হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালিয়ে ওয়াকফ কর্তৃপক্ষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে-হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী, সমাজবিজ্ঞানী ও আইনবিদ প্রিন্স শাকিল আহমেদ বলেন, ‘‘হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের অধীন সরকারি কোনো ভূমির ওপর স্থাপনা বা দখলে নেই। এদিকে ২০১৮ সালে চাঁদপুরের বিজ্ঞ দায়রা জজ কর্তৃক এ ব্যাপারে একটি রায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পক্ষে রয়েছে। এ ধরণের অপচেষ্টা হাজীগঞ্জের ইতিহাস-ঐতিহ্যে সেরা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সুনাম ক্ষুন্ন হচ্ছে। দেশসেরা একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে এ হেন অপচেষ্টা বড়ই দু:খজনক বলে আমি মনে করি। ’’

১০ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক

এ জি