(শনিবার) হাইমচর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ নাজমুল হাসান এর সার্বিক দিক নির্দেশনায় হাইমচর থানার এসআই (নিঃ) ফারুক উল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হাইমচর থানাধীন আমতলী সাকিনস্থ মালের হাট এমজিএস স্কুল এন্ড কলেজ মাঠে ১০(দশ) পিচ ইয়াবা ট্যাবলেট রুবেল আখন প্রকাশ হাড্ডি রুবেল (৩০), পিতা- মোঃ আনোয়ার হোসেন আখন, মাতা- কুলসুমা বেগম, সাং- মহজমপুর (আখন বাড়ী), ০৮ নং ওয়ার্ড, থানা- হাইমচর, জেলা- চাঁদপুরকে ধৃত করিয়া থানায় আসিয়া এজাহার দায়ের করিলে চাঁদপুর এর হাইমচর থানার ,এফআইআর নং-১২, তারিখ- ০৯ মে, ২০২৬; জি আর নং-১১৫, তারিখ- ০৯ মে, ২০২৬; সময়- ০৮.৪৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হইল।
অদ্য ০৯/০৫/২০২৬খ্রিঃ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
-মোঃ আলমগীর হোসেন (আসিফ)/ ৯ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur