চাঁদপুরের হাজীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ মে শনিবার সকালে হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া মুন্সী বাড়ির সামনে থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে যান হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ও পুলিশ পরিদর্শক তদন্ত রাজিব শর্মা।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, রাস্তার পাশ্বে হাত-পা বাঁধা মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।
সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, পিবিআই ঘটনাস্থলে গিয়ে তথ্য প্রযুক্তি দিয়ে পরিচয় সনাক্ত করা হবে।
প্রতিবেদক:আশিক বিন রহিম/ ২ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur