Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / ইয়াবা বিক্রি ও সেবনে বাধা, হাজীগঞ্জে স্বামীর নির্যাতনে স্ত্রীর আত্মহনন
haji-thana

ইয়াবা বিক্রি ও সেবনে বাধা, হাজীগঞ্জে স্বামীর নির্যাতনে স্ত্রীর আত্মহনন

চাঁদপুরের হাজীগঞ্জে ইয়াবা বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে একাধিকবার মারধরের অভিযোগ উঠেছে স্বামী মো. মহসিনের বিরুদ্ধে। এতে অভিমানে কীটনাশক পান করে নিজের জীবন বিসর্জন দিয়েছেন স্ত্রী নাছিমা আক্তার (২৬) নামের ওই গৃহবধূ।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় এলাকার সিরাজ খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী ওই বাড়ির মৃত ফজর আলীর ছেলে। সে টোরাগড় এলাকার চিহ্নিত ও একাধিক মাদক মামলার আসামি।

পুলিশ জানায়, অটোরিকশা চালক মাদক বিক্রি ও সেবনের দায়ে তাদের জীবনে শুরুতে সংসারে অশান্তি শুরু হয়।

এরপর সে মাদক সেবনে জড়িত হয়ে মাদক বিক্রি শুরু করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। সবশেষ শুক্রবার সকালে তাদের মধ্যে বিবাদ হলে স্ত্রীকে একাধিকবার মারধর করেন মহসিন।
এর পরেই অভিমানে সন্ধ্যায় কীটনাশক পান করেন নাছিমা বেগম।

এসময় পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে নিজ বাড়ি থেকে পালিয়ে যান স্বামী মহসিন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্টাফ রির্পোটার/
১৪ নভেম্বর ২০২৬