চাঁদপুর শহরের অন্যতম দর্শনীয় স্থান বড়স্টেশন মোলহেডের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ক্লিন চাঁদপুর-এর আয়োজনে এবং চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির ব্যবস্থাপনায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. নুরুল আমিন খান আকাশ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে সবুজায়নের উদ্যোগ নিয়েছেন। তিনি ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। তরই ধারাবাহিকতায় আমাদের চাঁদপুর-৩ আসনের মাননীয় সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক ভাই বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন।
তিনি আরো জানান, আজকে চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির সহযোগিতায় এবং ক্লিন চাঁদপুরের উদ্যোগে শহরের বড় স্টেশন মোলহেডের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে এই দর্শনীয় স্থানটি সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বৃক্ষগুলো বড় হলে পর্যটকদের ছায়া এবং অক্সিজেন দেয়ার পাশাপাশি এখানকার সৌন্দর্য বর্ধন করবে। এভাবেই আমরা সবাই মিলে কাজ করলে একটি সুন্দর ও পরিচ্ছন্ন চাঁদপুর গড়ে তুলতে পারবো।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের সিনিয়র সাংবাদিক মাজহারুল হক মান্না, দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক ওয়াকিল আহমেদ হিরন, চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম সরকার, সহ-সভাপতি নুরুল হক কমল, যুগ্ম সম্পাদক শিরিন সুলতানা সুপ্তাসহ সংগঠনের সদস্য এবং ক্লিন চাঁদপুরের সদস্যবৃন্দ।
আয়োজকরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান। আজকের এই উদ্যোগে বড় স্টেশন মোলহেডের সৌন্দর্য আরও বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দর্শনার্থীদের জন্য একটি মনোরম ও সবুজ পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
৪ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur