Home / চাঁদপুর / বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন এর সাধারণ সভা অনুষ্ঠিত
Untitled

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন এর সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন,চাঁদপুর জেলা শাখার সাধারণ সভা ৩ অক্টোবর বিকেল সাড়ে ৩ টায় চাঁদপুরস্থ জিকো টাওয়ারের বিপরীতে অবস্থিত ফিরোজা-হাফেজ শান্তি নিকেতন ভবনে অনুষ্ঠিত হয়।

এতে চাঁদপুর জেলা শাখার সভাপতি মো.ওয়ালিদ হোসেন খানের সভাপতিত্বে ও সংগঠনের সম্পাদক মোহাম্মদ আরিফ ইমামের সঞ্চালনায় পর্যায়ক্রমে বক্তব্য রাখেন মো.হানযালা, একেএম শাহেদুর রহমান ,মো.জাকির হোসেন , মো.আরেফিন সিদ্দিক, মো.বেলাল হোসেন, মো.বজলুর রশিদ, মো.শাহজাহান বিএসসি, মো.আলী আকবর, মোহাম্মদ আলী , মো.সুলতান আহমেদ, মো.জিন্নাহ,মো.সাখাওয়াত হোসেন, মো.হাসান আহমদ,বুরহান উদ্দিন,মো.কামরুজ্জামান সহ প্রমূখ।

বক্তাগণ আলিয়া মাদ্রাসা জাতীয়করণসহ মাদ্রাসা জেনারেল টিচার্সদের প্রশাসনিক পদ সৃষ্টির দাবিতে সরকারের নিকট আকুল আবেদন জানান।

এ ছাড়াও জাতীয় পে-স্কেলের আওয়াতায় এমপিওভূক্ত বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা শতভাগ ভাতা প্রদানের অনুরোধ জানান। উক্ত আলোচনা সাপেক্ষ আগামি মাসে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা করেন।

সর্বশেষ-আসন্ন ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকল শিক্ষকদের প্রতি শুভেচ্ছা শুভকামনা ও সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

অক্টোবর ৩,২০২৬
এ জি