চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা যেন চলছে তাদের ইচ্ছাধীন নিয়মে। সরকারি নিয়মনীতির কোন তোয়াক্কা না করে গত এক বছর ধরে চলছে নতুন যোগদানকৃত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়ার নিয়মে। ইতিপূর্বে স্থানীয় ও জাতীয় পত্র পত্রিকায় উপজেলার এ প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ হলেও যেন সংশ্লিষ্ট দপ্তরের কোন টনক নড়ছেনা। সাম্প্রতিক অনুসন্ধানে জানাযায়, হাজীগঞ্জ ...
Read More »হাজীগঞ্জে চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের গন্ধর্ব্যপুর নতুন বাড়িতে চিরকুট লিখে ফাঁসিতে ঝুলেছে তামান্না নামে এক দশম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে রোববার বিকালে গন্ধর্ব্যপুর গ্রামে। পুলিশ জানায়, গন্ধর্ব্যপুর নতুনবাড়ির নুর আলমের মেয়ে তামান্না আকতার প্রতিদিনের মত স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছে। বিকালে সবার অজান্তে সে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার মা দেখতে পেয়ে ডাক ...
Read More »হাজীগঞ্জে ১০০ কেজির বেশি পঁচা গরুর মাংস জব্দ
চাঁদপুরের হাজীগঞ্জে ১০০ কেজির বেশি পঁচা গরুর মাংস জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ পৌর হকার্স মার্কেটের হাজী আবু তাহের গরুর মাংসের দোকান থেকে পঁচা মাংস জব্দ করা হয়। ৭ জুন বুধবার দুপুরে নিরাপদ খাদ্য আইনে অভিযান পরিচালনা করেন উপজেলা স্যানেটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সামছুল ইসলাম রমিজ। এ সময় হাজী আবু তাহের গরুর মাংসের দোকানের রেফ্রিজারেটরে ...
Read More »হাজীগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইউপি সদস্যের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নে ইভটিজিং এর প্রতিবাদ করায় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বিল্লাল গাজীর ব্যবসা প্রতিষ্ঠানে ইভটিজারদের হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইভটিজার একই ইউনিয়নের স্বর্ণা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মিলন হোসেন, একই গ্রামের আলী হোসেনসহ একাধিক যুবকের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইউপি সদস্য মো. বিল্লাল গাজী। থানায় লিখিত ...
Read More »হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকায় প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেছেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বর্তমান প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা পেয়েছে। এই উন্নয়ন-অগ্রযাত্রার কথা জনগণের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি স্বাধীনতা-বিরোধী শক্তি বিএনপি-জামাতের অত্যাচার, জুলুম, নির্যাতন-নিপীড়ন করেছে তা জনগণের কাছে ...
Read More »হাজীগঞ্জ বাজারে স্বর্ণ পোড়ানো বিষাক্ত এসিডের ধোঁয়া ব্যবসায়ীসহ মানুষ অতিষ্ট
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছোট বড় কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে শতাধিকের উপরে রয়েছে শুধু স্বর্ণের দোকান। এক সময় এসব প্রতিষ্ঠানে স্বর্ণ পোড়ানো হতো। ব্যবসায়ী সমিতির হস্তক্ষেপে ও স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনের সিদ্ধান্ত ক্রমে এর সংখা চার ভাগের তিন ভাগ কমে আসে। বর্তমানে যেসব দোকানের কারিগররা বিষাক্ত সালফার এসিড ও নার্টিং এসিড দিয়ে স্বর্ণ পোড়ায় তার দুষিত ধোয়া পাইবের লাইন আকাশের ...
Read More »হাজীগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে কৃষক পরিবারের বসবাস
চাঁদপুরের হাজীগঞ্জে এক কৃষকের বসতঘর গত চার বছর ধরে হেলে পড়ে আছে। জীবনের ঝুঁকি নিয়ে এ বসতঘরের ভিতরে স্ত্রী ও ছোট ছোট চার সন্তান নিয়ে বসবাস করে আসছেন কৃষক মোশাররফ হোসেন। কৃষক মোশাররফ হোসেনের হেলে পড়া ঘরের দিকে কেউ খবর রাখেনি। অথচ গত কয়েক বছর ধরে মুজিববর্ষ উপলক্ষে সরকার এ উপজেলায় শত শত নতুন ঘর তৈরি করা হয়। সরেজমিনে দেখা ...
Read More »হাজীগঞ্জে গলায় মাংসের হাড় আটকে কিশোরের করুণ মৃত্যু
হাজীগঞ্জে গলার ভিতর মাংসের হাড় আটকে এক কিশোরের করুণ মৃত্যুর খবর পাওয়া যায়। শনিবার (২৯ এপ্রিল) বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর মারা যায়। তার বয়স ১২ বছর। সে পৌরসভাধীন ৯নং ওয়ার্ড আলীগঞ্জ এলাকার কাজী বাড়ির মো. আলমগীর কাজীর ছেলে মো. রবিউল আউয়াল। ওই এলাকার বাসিন্দা ও সাইফুল ইসলাম সিফাত জানান, পবিত্র ঈদুল ফিতরের পরের দিন নিজ ...
Read More »হাজীগঞ্জে ঈদ পরবর্তী দ্বিতীয় কর্মদিবসেও অনুপস্থিত অধিকাংশ কর্মকর্তা
সাপ্তাহিক দুদিন মিলে এবারের ঈদুল ফিতরে টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পেরেছেন সরকারি চাকরিজীবীরা। এই ছুটি শেষ হয় রোববার (২৩ এপ্রিল) পর্যন্ত। ঈদ সোমবার ও মঙ্গলবার দিন ঘুরে দেখা যায়, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে (পিআইও) অফিস, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিস, সড়ক ও জনপদ (সওজ) অফিস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস, ...
Read More »হাজীগঞ্জে নির্মাণাধীন ভবনে নিখোঁজ হাফেজের মরদেহ উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পৌর এলাকায় নির্মাণাধীন ভবনের লিফটের নিচের গর্ত থেকে আব্দুল্লাহ আল কাউছার (১৭) নামের কোরআনের এক হাফেজের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়। গতকাল রোববার রাতে পৌরসভার মকিমাবাদ মাস্টার পাড়া এলাকার ওই ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur