নভেম্বরে দেশে ৫৪১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৪৬৭ জন এবং আহত হয়েছেন ৬৭২ জন। নিহতের মধ্যে ৫৩ নারী ও ৬৬ শিশু রয়েছে। সবচেয়ে বেশি প্রাণ গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ২০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮১ জন, যা মোট নিহতের ৩৮.৭৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮.২৬ শতাংশ। আজ শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোড সেফটি ফাউন্ডেশন ...
Read More »কুমিল্লায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হয়েছে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান, সিভিল সার্জন নাছিমা আক্তার। জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আমীর আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় মুখ্য অলোচক ছিলেন দুদক কুমিল্লার উপ-পরিচালক ...
Read More »পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত
পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। শুক্রবার (৮ ডিসেম্বর) দেওয়া এক আদেশে, ২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি। মূলত দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভারত সরকার আগামী বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার এই পদক্ষেপ নিয়েছে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। ভারতের ...
Read More »ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার। মাসুদ সারওয়ার বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ ঘটনা ...
Read More »সারা দেশে ৩৩৮ ওসিকে বদলির প্রস্তাব অনুমোদন
রা দেশে ৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমান কর্মস্থল থেকে অন্য থানায় তাদের বদলি করা হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসি। এর আগে বুধবার ওসি বদলের প্রস্তাব ইসিতে দিয়েছিল পুলিশ হেডকোয়ার্টার্স। নির্বাচন কমিশন এতে সম্মতি দিয়েছে। নির্বাচন কমিশন, জনপ্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আসন্ন রদবদলের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর ...
Read More »শীতের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকাসহ সারা দেশেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের এ ধারা বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিনভর অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গেই নামবে এবারের শীত। আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আজ বৃষ্টিপাত থাকবে, শুক্রবার (৮ ডিসেম্বর) কমে যাবে। তবে কাল বৃষ্টি কমে গেলেও আকাশ মেঘলা থাকবে। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা ...
Read More »দেশ-বিদেশে নারী সরবরাহ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
দেশ ও দেশের বাইরে নারী সরবরাহকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ। এ চক্রের প্রধান সামিনা আলম নীলা বিশ্ববিদ্যালয়পড়ুয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬ হাজার নারী সরবরাহ করেছে বলে জানিয়েছে ডিবি। এসব নারীর মধ্যে শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের মেয়েরাই বেশি। গ্রেপ্তাররা হলেন— চক্রের প্রধান সামিনা ...
Read More »কুমিল্লায় সমতট ট্রেনের গার্ড সাময়িক বরখাস্ত
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টায় নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায় সমতট এক্সপ্রেস। প্রতিদিনের মতোই সন্ধ্যায় ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিল। গন্তব্যে পৌঁছার অপেক্ষায় ছিলেন যাত্রীরাও। সবকিছু ঠিকঠাক থাকলেও শুধুমাত্র গার্ডের অনুপস্থিতির কারণে ট্রেনটিকে এক ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করতে হয়েছে। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করার পর ব্যর্থ হয়ে অপর গার্ড ওমর ফারুককে দিয়ে ট্রেনটি লাকসাম ছেড়ে ...
Read More »কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রদের ওপর হামলা আহত ১২
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদের ওপর হামলার অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় ১২জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন- পরিসংখ্যান বিভাগের ২য় বর্ষের শাকিল, রসায়ন বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের হাসান ও আরাফাত, বাংলা বিভাগের ৪র্থ বর্ষের হাবিব, অর্থনীতি বিভাগের ১ম বর্ষের ইমরান, ইসলামের ইতিহাস ৩য় বর্ষের কাহহার, গণিত ...
Read More »কুমিল্লায় ১১ আসনে ৭৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৪৮
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। রোববার সকালে থেকে শুরু করে সোমবার সন্ধ্যা পযন্ত ১১টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসার খন্দকার মো. মুশফিকুর রহমান। কুমিল্লা-০১ থেকে কুমিল্লা-১১ পরযর্ন্ত ১১ টি আসনে মোট মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১২১ জন প্রার্থী। এর মধ্যে দুজন নারী প্রার্থীসহ মোট ৭৩ জন প্রার্থীর ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur