কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযানে বেশি দাম রাখায় দুপ্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার নগরীর চকবাজার এলাকায় ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এ তদারকি অভিযান পরিচালনা করেন। রমজানের ৯ম দিনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে নগরীর চকবাজার এলাকায় বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বেলা সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত এ তদারকি কার্যক্রম ...
Read More »ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৫ এপ্রিল
ঈদুল ফিতর উপলক্ষে এবার বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী ১৫ এপ্রিল সকাল থেকে ঈদ যাত্রার জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাস কোম্পানিগুলো। আজ সোমবার বাস মালিকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ এপ্রিল থেকে অগ্রিম টিকিট দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের বাস ট্রাক ...
Read More »ডিআরইউ’র কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরি উদ্বোধন
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’তে সদস্যদের জন্য নির্মিত‘কবি কাজী নজরুল ইসলাম’লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। ডিআরইউ’র নতুন ভবনে নির্মিত লাইব্রেরির ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী। এরপর তিনি লাইব্রেরি পরিদর্শন করেন। এ সময় ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। লাইব্রেরি উদ্বোধনের পরে নসরুল ...
Read More »লঞ্চের টিকিট কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র
জাতীয় পরিচয়পত্র ছাড়া লঞ্চের টিকিট মিলবে না। টিকিট কাটতে বাধ্যতামূলকভাবে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঈদের পাঁচদিন আগে এ সিদ্ধান্ত কার্যকর হবে। রোববার সচিবালয়ে নৌ-মন্ত্রণালয়ের ঈদ প্রস্তুতিবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌ-পথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল,যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা’শীর্ষক এ ...
Read More »মেঘনায় নৌ-পুলিশের সঙ্গে সংঘর্ষে জেলের মৃত্যু
লক্ষ্মীপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় জেলে ও নৌ-পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আমির হোসেন নামের এক ব্যক্তি মারা গেছেন। রোববার (১০ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুপুরে নৌ-পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান সংঘর্ষ ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘শনিবার দিনগত রাতে সদর উপজেলার মজু চৌধুরীর ...
Read More »জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা
এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। গত বছরও সর্বোচ্চ ফিতরা ২ হাজার ৩১০ ...
Read More »ইটবোঝাই ট্রাক্টর খাদে পড়ে নিহত ৩
কুমিল্লার মুরাদনগরে ইটবোঝাই গাড়ি উল্টে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। ৯ এপ্রিল শনিবার সকালে মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া দরিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকার শাহ আলমের ছেলে ট্রাক্টরচালক বাবলু মিয়া (২২), একই এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২) ও শহিদুল ইসলামের ছেলে মোঃ হাসান (২৩)। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বিষয়টি নিশ্চিত ...
Read More »কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে র্যাবসহ গুলিবিদ্ধ ৪
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের নালবাগ এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে এক র্যাব সদস্যসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। র্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মাদক চোরাচালানিদের ধরতে গেলে র্যাবকে উদ্দেশ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। এ সময় র্যাবও আত্মরক্ষার্থে ...
Read More »দেশের সাড়ে ১১ কোটি মানুষ টিকার দ্বিতীয় ডোজের আওতায়
করোনা সংক্রমণ প্রতিরোধে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের আওতায় এসেছে প্রায় সাড়ে ১১ কোটি মানুষ। যা টিকা প্রয়োগে টার্গেককৃত জনসংখ্যার প্রায় ৯৭ % এবং মোট জনসংখ্যার ৬৮ %। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৮১ লাখ ...
Read More »মে মাসে হস্তান্তর হচ্ছে দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবারগুলোকে পুনর্বাসন করা হচ্ছে। গৃহহীনদের দেয়া হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর। জায়গা-ঘর যাদের নেই তাদের জন্য সরকারি খাস জমিতে গড়ে উঠছে আশ্রয়ণ প্রকল্প। দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্পটি গড়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামে। কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে গড়ে ওঠা এ প্রকল্পে একসঙ্গে তৈরি করা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur