বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, জামায়াতে ইসলামীকে সরকার রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে। শনিবার(৩০ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন হানান্ন শাহ। আলোচনা সভায় বিএনপি সরকার জঙ্গি দমনে সফলতা দেখিয়েছে উল্লেখ করে হান্নান শাহ বলেন, এ সরকার বিরোধী নেতাকর্মীদের দমনে ব্যস্ত। তারেক রহমানকে রাজনৈতিক কারণে সাজা দেওয়া হয়েছে দাবি ...
Read More »অস্ত্র অর্থ ও সাংগঠনিক বলে ভয়ংকর অবস্থানে উগ্রবাদীরা
‘দেশে সাম্প্রদায়িক উগ্রবাদীরা অনেক শক্তিশালী, রাজনীতিতে উগ্রবাদিরা নীরবে থাকলেও গোপনে তাদের অবস্থানে করে নিয়েছে। তারা অস্ত্র, অর্থ সাংগঠনিক বলে ভয়ংকর অবস্থান তৈরি করেছে। শব্দ বোমা ফাটিয়ে এদের ধরা যাবেনা। দেশের মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ শুক্রবার (২৯ জুলাই) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউস মিলনায়তনে জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল ...
Read More »আপনিও বাঁচেন, দেশকেও বাঁচান : প্রধানমন্ত্রীকে গয়েশ্বর
গণতন্ত্রের পথে শত্রুকে চেনা যায়। ঘায়েল করা যায়। তাই গণতন্ত্রের পথে আসুন। আপনিও বাঁচেন, দেশকেও বাঁচান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আমাদের মতো কিছু নেতাকে সাজা দিয়ে আপনি (শেখ হাসিনা) নিস্তার পাবেন না। যা কিছু করেন স্বচ্ছভাবে করেন। যখন ক্ষমতায় থাকবেন না, তখন আপনারও ৩০২ ধারা মামলার আসামি হতে পারেন।’ বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ...
Read More »রাজনৈতিক অবস্থা কূটনীতিকদের ব্রিফ করলো বিএনপি
বুধবার (২৭ জুলাই) গুলশানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ও বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে নিজেদের অবস্থান সম্পর্কে কূটনীতিকদের ব্রিফ করেছে বিএনপি। খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, স্পেন, জার্মানি, নরওয়ে, ইন্দোনেশিয়া, ইরান, সিঙ্গাপুর, সৌদি আরব, পাকিস্তান ও নেপালের কূটনীতিকরা। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থায়ী ...
Read More »বন্যাদুর্গতদের জন্য ত্রাণের অভাব নেই : মায়া
‘বন্যাদুর্গত এলাকার বানভাসী মানুষের জন্য ত্রাণের কোনো অভাব নেই, আমাদের হাতে খাদ্যের কোনো অভাব নেই দুর্গতদের ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য স্পিড বোট কেনার প্রকল্প গ্রহণ করা হচ্ছে।’ জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার (২৭ জুলাই) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। বন্যাদুর্গত এলাকায় যাওয়ার জন্য জেলা প্রশাসকরা হেলিকপ্টার চেয়েছেন কিনা- জানতে ...
Read More »জিয়ার সমাধি, খালেদার কার্যালয় স্থানান্তর বিএনপির সামনে বড় ইস্যু
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী জঙ্গি হামলা,তারেক রহমানের সাজার পর জিয়ার সমাধিসৌধ ,খালেদার রাজনৈতিক কার্যালয় স্থানান্তর-বিএনপির সামনে বড় ইস্যু । জঙ্গি ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্য গঠন এবং কর্মসূচির প্রস্তুতির মধ্যেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা বড় ইস্যু হিসেবে হাজির হয়েছে বিএনপির সামনে। এ ইস্যুতে এরই মধ্যে রাজধানীসহ সারা দেশে নিজেদের সামর্থ্য অনুযায়ী কর্মসূচি পালন করছে দলটি। তারেক রহমানের ...
Read More »বিএনপি নেতা রিজভী সহ ৯ জনের গ্রেফতারি পরোয়ানা
রিজভী-মারুফ কামালসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা । ২৫ জুলাই মামলাটি আমলে গ্রহণ করে পলাতক ওই আসামিদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ রুহুল আমিনের আদালত। রাজধানীর পল্লবী থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলসহ বিএনপির ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ...
Read More »তারেক বিরুদ্ধে সাজা : ছাত্রদলের ২ দিনের কর্মসূচি
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেয়ার প্রতিবাদে ২ দিনের বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারী। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই (মঙ্গলবার) ঢাকার সকল ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আগামী ২৭ জুলাই (বুধবার) দেশের ...
Read More »তারেক রহমানকে ‘অবশ্যই মুক্ত করা হবে’
রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফখরুল। হাইকোর্টে তারেক রহমানের সাজা হওয়ার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘অবশ্যই মুক্ত করা হবে’ বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এই অনির্বাচিত সরকারকে সরিয়ে জনগণের সরকার ...
Read More »২৩ জুলাই বিএনপির বিক্ষোভ মিছিল
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রমানের সাজার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে ২৩ জুলাই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করবে বিএনপি। শুক্রবার (২২ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, তারেক রহমান ন্যায় বিচার পাননি। দুদকের করা মানি লন্ডারিং মামলায় নিম্ন আদালত বেকসুর খালাস ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur