চাঁদপুর জেলা বিএনপির আহাবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সামনে উপস্থাপনাকে কেন্দ্র করে ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দাবিধার ২ নেতা ও সমর্থকদের মধ্যে হাতাহাতি ঘটে। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল ৫ টায় জে এম সেন গুপ্ত রোডস্থ মনিরা ভবনের হল রুমে ২নং ওয়ার্ড বিএনপি ও অংঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয় সভায় নাম উপস্থাপনা নিয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, ২নং ওয়ার্ড বিএনপি ...
Read More »‘খারাপ লোকদের দলে টানবেন না’
ঘরের মধ্যে ঘর করবেন না। মশারির মধ্যে মশারি খাটাবেন না। খারাপ লোকদের দলে টানবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়াদুল কাদের। আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ...
Read More »‘আর নির্বাচন করার ইচ্ছে নেই’
আমার আর নির্বাচন করার ইচ্ছে নেই। আগামী সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে চাই না। অবসর সময় কাটাতে চাই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে না করার সুযোগ থাকে না। এ বিষয়ে আগামী এপ্রিলে জানাতে পারবো। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ আয়োজিত সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের এসব কথা বলেন। দেশসেবার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের ...
Read More »বিলবোর্ডে ছবি দিলে নেতা হওয়া যায় না
বিলবোর্ডে ছবি দিলে নেতা হওয়া যায় না। জনগণকে খুশি করেন। যার আচরণে জনগণ খুশি হবে, তিনিই নেতা হবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়াম মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে মনোনয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বড় বড় ছবি ছাপিয়ে ...
Read More »সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদার প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং বীরমুক্তিযোদ্ধা মতলবের কৃতি সন্তান মরহুম নুরুল হুদার আজ ২৫ জানুয়ারী প্রথম মৃত্যুবার্ষিকী। মরহুম নুরুল হুদার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হবে। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। ...
Read More »‘ছাত্রলীগ অন্যায় করে থাকলে শাস্তি হবে’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রলীগ যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে ছাত্রলীগকে অবশ্যই শাস্তি পেতে হবে। এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এ কথাও বলেন, গতকালের ঘটনায় যাঁরা ফটক ভেঙে ভিসির কার্যালয়ে ঢুকেছেন, তাঁদেরও শাস্তি হওয়া উচিত। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ বুধবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের ...
Read More »ছেলের পর এবার চলে গেলেন মেয়র আনিসুল হকের বাবা
ছেলের পর এবার চলে গেলেন মেয়র আনিসুল হকের বাবা। ঢাকা উত্তরের অকাল প্রয়াত নন্দিত মেয়র আনিসুল হক ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের বর্ষীয়ান পিতা সৈয়দ মঈনুদ্দিন হোসাইন (৯৫) আর নেই (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বুধবার বেলা ১২টার দিকে রাজধানীর সিএমএইচ-এ তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার আরেক সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল ...
Read More »‘কাদের ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’
অাওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমর্থদের দখলে ধানমন্ডিস্থ তিন নম্বরের অাওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়। সহ-সম্পাদক পদবঞ্চিতরা অাজ সেখানে ছিলেন না কোন মহড়াও সেখানে দিতে পারেনি। সোমবার রাতে ওবায়দুল কাদের ধানমন্ডির কার্যালয়ে এলে তার সমর্থকরা স্লোগান দেয়, ‘কাদের ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। ওবায়দুল কাদের অফিসের ভেতরে ঢুকে প্রায় ২০ মিনিট অবস্থান করেন। সেখান থেকে বেরিয়ে ...
Read More »অভিযোগের ভিত্তিতেই শিক্ষামন্ত্রীর পিওসহ তিনজনকে গ্রেপ্তার
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলবে। তদন্ত শেষ হলে বোঝা যাবে তারা কতটুকু দোষী কিংবা কোনো অপরাধ করেছে কি না। আজ সোমবার দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পাশে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে এসে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দারা কাউকে গ্রেপ্তার করলে তখন সুনির্দিষ্ট ...
Read More »‘আমি এখন পথের ভিখারি’
আমার যা ছিলো শেষ হয়ে গেছে। আমি এখন পথের ভিখারি। বললেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার সকালে রাজধানীর বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে এক যৌথসভায় তিনি এসব কথা বলেন। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, জাতীয় পার্টির সামনে আশার আলো এসেছে। মৃত্যুর আগে দেখে যেতে চাই জাতীয় পার্টি ক্ষমতায়। তিনি বলেন, অনেকে জাতীয় পার্টিকে গৃহপালিত দল মনে করে। ঘটনা ঘটে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur