Home / ট্যাগ ফরিদগঞ্জ

Tag Archives: ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কাপড়ের দোকানসহ ১২ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

চাঁদপুরের ফরিদগঞ্জের বাঘড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচটি কাপড়ের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে বাজারের নিজামের তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। পরে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ব্যবসায়ীরা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে চাঁদপুর ও ফরিদগঞ্জ ফায়ার ...

Read More »

ফরিদগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২২ শিশুর মৃত্যু

water death

গত ২০২২ সালে ফরিদগঞ্জে পানিতে ডুবে ২২ শিশুর মৃত্যু হয়েছে। জনসংখ্যার অনুপাতে বিশ্বে সবচেয়ে বেশি শিশু পানিতে ডুবে মারা যায় বাংলাদেশে। এমনকি রোগে ভুগে মৃত্যুর চেয়ে দেশটিতে পানিতে ডুবে মৃত্যুর হারই বেশি বলে মনে করেন গবেষকরা। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র তথ্যে মতে ২০২২ সালে পানিতে পড়ার পর হাসপাতালে এনেছে এমন শিশুর সংখ্যা ৩১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২শিশুর। স্বেচ্ছাসেকমূলক ...

Read More »

সৌদিতে ওমরাহ হজে গিয়ে ফরিদগঞ্জের ইউপি সদস্যর মৃত্যু

পবিত্র ওমরাহ হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জের পূর্ব আলোনিয়া গ্রামের মো.আলী আহমেদ বেপারী (৭০) নামে এক বৃদ্ধ। তিনি উপজেলার ১১ নং চরদুঃখীয়া পূর্ব ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য। ৬ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪ টায় মক্কা শরীফে মৃত্যুবরণ করেন আলী আহাম্মদ। জানা যায়, গত ৫ এপ্রিল বুধবার বিকেলে স্ত্রী জিবন্নেন নেছাকে সাথে ...

Read More »

ফরিদগঞ্জে বেড়েই চলছে নারী নির্যাতনের ঘটনা

ফরিদগঞ্জ থানা এবং পত্রিকার তথ্য ছাড়াও সমাজে অনেক ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে। লোকচক্ষুর আড়ালে ঘটছে ধর্ষণ, মানসম্মানের ভয়ে অনেক নারী গোপন রাখছেন। অবুঝ শিশু থেকে শুরু করে বৃদ্ধারাও রক্ষা পাচ্ছেন না ধর্ষণ থেকে। প্রতিবন্ধীরাও ধর্ষকের হাত থেকে রক্ষা পায়নি। নিকটাত্মীয়ের দ্বারা ধর্ষণের ঘটনাই বেশিরভাগ ধামাচাপা দেয়া হয়ে থাকে। ধর্ষণ ছাড়াও নারী এবং শিশু বিভিন্ন ধরনের যৌন ও শারীরিক নির্যাতনের ...

Read More »

ফরিদগঞ্জ আদর্শ একাডেমিতে নিয়মবহির্ভূত চলছে পরীক্ষা

চাঁদপুরের ফরিদগঞ্জের আদর্শ একাডেমি নিয়ম বহির্ভূতভাবে মিডটার্ম পরীক্ষার নামে শিক্ষার্থাদের কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা আদায়ের প্রমাণ রয়েছে। ৩ এপ্রিল সোমবার উক্ত বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ফরিদগঞ্জ পৌর এলাকায় আদর্শ একাডেমি নামক এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাকের ডগায় বসে শিক্ষা নীতিমালাকে তোয়াক্কা না করেই ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জিম্মি করে অর্থের বিনিময়ে শ্রেনী পরীক্ষা পরিচালনা করে আসছে। পরীক্ষা ...

Read More »

মাদকের স্বর্গরাজ্য ফরিদগঞ্জ

madok

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মাদকের স্বর্গরাজ্য ফরিদগঞ্জ। জালের মতো তা ছড়িয়ে গেছে উপজেলার প্রায় প্রতিটি কোনায় কোনায়। ফরিদগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত এক বছর তথা ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর-২০২২ পর্যন্ত ফরিদগঞ্জ থানা পুলিশ ১৬ হাজার ৬শ’ ৭৭ পিস ইয়াবা, ৪৯ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। ১৬,৬৭৭ পিস ইয়াবার আনুমানিক ...

Read More »

ফরিদগঞ্জে ৩টি ভূমি অফিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভাচুর্য়াল মাধ্যমে চাঁদপুরের ফরিদগঞ্জে তিনটি ভূমি অফিস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ মার্চ বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম, গুপ্টি পশ্চিম ও রুপসা দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে থেকে ভার্চুয়াল অংশ নিয়ে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা, ভাইস চেয়ারম্যান জি ...

Read More »

ফরিদগঞ্জে চাল বিতরণকে কেন্দ্র করে চেয়ারম্যান পক্ষ ও ইউপি সদস্যর মধ্যে সংঘর্ষ

চাঁদপুরের ফরিদগঞ্জে ভিজিডি কার্ডের চাল বিতরণকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যে পুলিশ ঘটনাস্থল থেকে ইউপি সদস্য সাইফুল ইসলামকে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসে। বিষয়টিকে কেন্দ্র করে ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে।  জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানায়, ২৮ মার্চ অসহায় নারী পুরুষ চাল নিতে  ভিজিডি কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদে যায়। কিন্তু ...

Read More »

ফরিদগঞ্জে মাংস ও মুরগির দোকানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় পাঁচটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৭ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক চাঁদপুরের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এর নেতৃত্বে ফরিদগঞ্জ বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত ...

Read More »

ফরিদগঞ্জে স্বাধীনতা দিবস পালিত

বাঙালির গৌরবদীপ্ত স্বাধীনতার দিন আজ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে জাতি। এরই ধারাবাহিকতায় চাঁদপুরের ফরিদগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে ২৬ মার্চ (রবিবার) দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভ্যে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়। পরে শহীদদের ফুলেল শ্রদ্ধা ...

Read More »