Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

‘চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার বিষয়টি গুজব’

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করা হচ্ছে বলে যেসব খবর বের হচ্ছে, সেগুলোকে গুজব বলে উল্লেখ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। এসব খবরে কান না দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। রবিবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক ...

Read More »

সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে : উপদেষ্টা নাহিদ ইসলাম

nahid ==

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রতিটি জীবনের মূল্য আছে, সকল হত্যাকাণ্ডের বিচার করার পাশাপাশি সবাই যেন সুবিচার পায় সে বিষয়টিও নিশ্চিত করা হবে। আজ নারানখাইয়া, স্বনির্ভর এলাকায় নিহত মামুন, জুলান চাকমা এবং রুবেল ত্রিপুরার পরিবারের সদস্যদের সাথে খাগড়াছড়ি সার্কিট হাউজে সাক্ষাৎকালে উপদেষ্টা একথা বলেন। সাক্ষাৎকালে নিহতের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পাশাপাশি উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে সহায়তা ...

Read More »

অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন

sarakar====

অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা ও দায়িত্ব, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা, পদত্যাগ এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান করতে ‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া প্রস্তুত করেছে আইন ও বিচার বিভাগ। ইতোমধ্যে ওই খসড়ার চূড়ান্ত অনুমোদনও করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিগত আওয়ামী লীগ সরকার কর্তৃক ...

Read More »

সম্পদের হিসাব দিতে হবে উপদেষ্টাদের, নীতিমালা অনুমোদন

সম্পদের হিসাব দিতে হবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের। এজন্য একটি নীতিমালার খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের উপস্থাপন করা ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ এর খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে ...

Read More »

বন্ধ করা হবে সাড়ে ৩ হাজার অবৈধ ইটভাটা: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ইটভাটা জনিত বায়ুদূষণ রোধে আর কোনো নতুন ইটভাটার ছাড়পত্র দেয়া হবে না। পরিবেশগত ছাড়পত্রবিহীন ৩ হাজার ৪৯১টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হবে। অবৈধভাবে পার্বত্য এলাকায় নির্মিত সব ইটভাটা স্থানান্তর করা হবে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স এসোসিয়েশন ...

Read More »

আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাস্ট্র উপদেষ্টা স-----

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব জাস্টিসের ক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে হবে। একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন। আইন নিজের হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মতবিনিময় শেষে এ প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, এটি কীভাবে ...

Read More »

অভ্যুত্থানে শহীদদের পরিবার ৫, আহতরা পাচ্ছেন ১ লাখ করে

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের প্রত্যেক পরিবার প্রাথমিকভাবে ৫ লাখ টাকা এবং আহত প্রত্যেককে সর্বোচ্চ এক লাখ টাকা করে দেওয়া হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ...

Read More »

এ গণআন্দোলনের কৃতিত্ব শহীদদের : তথ্য উপদেষ্টা

nahid ==

শহীদদের কোনো দলীয় পরিচয় হতে পারে না বলে মন্তব্য করেছেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন,এ বৈষম্যবিরোধী আন্দোলন কোনো দলমত বা গোষ্ঠীর নয়। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত গোলাম নাফিজের স্মরণসভায় তিনি এ দাবি করেন। তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন,‘ শিক্ষার্থীরাই দেশ স্বৈরাচারমুক্ত করেছে। এ গণআন্দোলনে ...

Read More »

অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক আজ বুধবার

ecnec

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বুধবার ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে,একনেকে অনুমোদনের জন্য পাঁচটি প্রকল্প উত্থাপন করা হবে। রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড.মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্য ...

Read More »

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা বললেন আসিফ নজরুল

asif

সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনীকে আগামি দু’ মাসের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আর এ বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসীকল্যাণ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেন, ‘বর্তমানে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা, অরাজকতা এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার মতো কিছু কর্মকাণ্ড ঘটছে বলে আমরা লক্ষ্য করেছি। উদ্ভূত পরিস্থিতির উন্নয়নের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।’ ...

Read More »