জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় কোনো মামলা,গ্রেপ্তার বা হয়রানির শিকার হতে হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৪ অক্টোবর সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ জুলাই-৮ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের জন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কোনো ধরনের মামলা দায়ের,গ্রেপ্তার বা হয়রানির পদক্ষেপ নেয়া হবে না। এটি ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন এবং স্বৈরাচারী সরকারের পতনের ...
Read More »আ.লীগের আইনেই জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে : জামায়াত আমির
দীর্ঘ প্রায় দেড় যুগ পর প্রকাশ্যে রুকন সম্মেলন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর শাখার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। তিনি বলেন,বিগত সাড়ে ১৭ বছরে এই জাতিকে অনেক জুলুমের শিকার হতে হয়েছে। মুষ্টিমেয় কিছু দুর্বৃত্ত ছাড়া সব মানুষই জুলুমের শিকার ...
Read More »ছিনতাই ,মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে অভিযান পূজার পর : আইজিপি
পূজার পর ছিনতাই,মাদক,চাঁদাবাজি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মো.ময়নুল ইসলাম। আজ শনিবার দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। পুলিশপ্রধান বলেন,‘কাল রোববার বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে। বিসর্জনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’ তিনি বলেন,‘সারা দেশে ৩২ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা ...
Read More »ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২০১ জন। শুক্রবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৯০ জন। এ নিয়ে চলতি বছর মোট ৪০ হাজার ৮৯৫ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। এ বছর ডেঙ্গুতে ...
Read More »দল-মত-ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তারেক রহমান
দল-মত-ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন তিনি। পোস্টে তারেক রহমান লেখেন, মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। ধর্ম-বর্ণ, কিংবা ভৌগলিক-আদর্শিক অবস্থান নির্বিশেষে, প্রত্যেক নাগরিক যেন তার ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ...
Read More »এবারের পূজা হবে সবচেয়ে শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তার দায়িত্ব সরকারের। এবারের পূজা হবে সবচেয় শান্তিপূর্ণ। ৩৬৫ দিনই দেশের মানুষ নিরাপদে থাকবে। মাঝে মাঝে যা ঘটে তা বিচ্ছিন্ন ঘটনা। বৃহস্পতিবার ১০ অক্টোবর রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার পূজা হবে সবচেয়ে শান্তিপূর্ণভাবে। এই সরকার চার কোটি টাকা অনুদান দিয়েছে। পূজার জন্য নিরাপত্তা ...
Read More »সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা বাড়ছে
সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা বাড়ছে। প্রবেশের বয়সসীমা ৩৩ করা হচ্ছে বলে জানা গেছে। সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত কমিটি প্রধান উপদেষ্টার কাছে বয়সসীমা বাড়ানোর প্রস্তাব করেছে। আগামী সোমবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বুধবার নিজ দপ্তরে বলেন, সরকারি চাকরিতে বয়স বাড়ছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ...
Read More »এ দেশ আমাদের সকলের : ড.মুহাম্মদ ইউনূস
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেয়া বাণীতে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস বলেছেন,‘ আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এ দেশ আমাদের সকলের।’ দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন,‘দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা ...
Read More »বাজার শিগগিরই সহনীয় পর্যায়ে আসবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিগগিরই বাজারের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে চলে আসবে। বাজারে কোনো সিন্ডিকেট থাকলে, বাণিজ্য মন্ত্রণালয় তা ভেঙে দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সরকার জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে আন্তরিকভাবে কাজ করছে। মঙ্গলবার ৮ অক্টোবর সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইন্সটিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ...
Read More »সব শিক্ষক ভিসি হতে চান কেউ পড়াতে চান না
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ভিসি হতে চান, ক্লাসে পড়াতে চান না। সবাই ভিসি হওয়ার জন্য তদবির করেন। শত শত শিক্ষক ভিসি হতে চান। কেউ ভিসি, কেউ প্রো-ভিসি হতে চান।’ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে গতকাল ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur