ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে কাসিমপুরে। তিন জল্লাদ বিন ইসলাম, শাহজাহান ও শাহীন আগে থেকেই আছেন কেন্দ্রীয় কারাগার কাসিমপুর -২এ। তাদের সঙ্গে আরো দুই জল্লাদ যোগ দেবে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীও বন্দি আছেন ওই কাসিমপুর কারাগারেরই কনডেম সেলে। তার মৃত্যুদণ্ড কার্যকরে কোনো বাধা নেই বলে মঙ্গলবারই (৩০ আগস্ট) জানিয়েছেন এটর্নি জেনারেল ...
Read More »‘দোয়া করিস, হাশরের ময়দানে দেখা হবে’
‘দোয়া করিস। হাশরের ময়দানে দেখা হবে।’ বোন কাজী তাসনিমকে এই বলে গত এপ্রিলে ঘর ছাড়ে যশোরের মাইকেল মধুসূদন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র কাজী ফজলে রাব্বী। রোববার (২৮ আগস্ট)কাজী তাসনিম যশোর শহরের কিসমত নওয়াপাড়ায় ‘মদিনা মঞ্জিলে’ সাংবাদিকদের সাথে এ কথা জানান। এ সময় তিনি বলেন, ভাই আরো বলেছিল, ‘মা-বাবাকে তোরা (দু’বোন) দেখে রাখিস।’ রাব্বী গত শনিবার নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অপারেশন ...
Read More »দাবি মেনে নেয়ায় প্রত্যাহার হলো শ্রমিকদের নৌ ধর্মঘট
সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকাসহ চারদফা দাবি মেনে নেওয়ায় পঞ্চম দিনে এসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকরা। শনিবার (২৭ আগস্ট) রাজধানীর দৈনিক বাংলার শ্রম ভবনে নৌযান মালিক, শ্রমিক নেতা ও সরকারপক্ষের দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টার ত্রিপক্ষীয় বৈঠকে নৌযান মালিকরা শ্রমিকদের বেতন-ভাতাসহ চার দফা দাবি মেনে নেন। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার বিষয়টি বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া ...
Read More »‘বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সুন্দরবন ও পরিবেশের কোনো ক্ষতি হবে না’
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হবে। এই বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবন ও পরিবেশের কোনো ক্ষতি হবে না। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘দেশের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য যা কিছু ভালো মনে হবে, আমি সেগুলো করবই।’ শনিবার (২৭ আগস্ট( বিকেলে গণভবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। সংবাদ সম্মেলনে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সুন্দরবন ও পরিবেশের ক্ষতি করবে ...
Read More »জঙ্গি আস্তানার ভেতরেই তামিমসহ তিন জনের লাশ
বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় এক জঙ্গি আস্তানায় অভিযানে গুলশানে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত তামিম চৌধুরী সহ অন্তত তিন জন নিহত হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। পাইকপাড়ার ওই বাড়িটির কাছাকাছি এলাকায় গিয়ে দেখা গেল, পুরো এলাকাটিতে প্রচুর পুলিশের উপস্থিতি। বাড়িটিতে যাবার পথটি দুদিক থেকে বন্ধ করে রেখেছে পুলিশ। মৃতদেহগুলো এখনো বাড়িটির ভেতরেই আছে, তবে আজ আর একটু পরই তা বের করে ...
Read More »জঙ্গি অভিযানে তামিমসহ নিহত ৩
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার দেওয়ান বাড়ি নামে ভবনের জঙ্গি আস্তানায় যৌথবাহিনীর অভিযানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মাস্টার মাইন্ড তামিম চৌধুরীসহ তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শনিবার (২৭ আগস্ট) সকাল থেকে ওই জঙ্গি আস্তানায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিটসহ যোথবাহিনীর সদস্যরা। প্রাথমিকভাবে বেসরকারি টেলিভিশন ‘সময় টিভি’ সূত্রে মাস্টার মাইন্ড তামিমসহ চারজন নিহত হওয়ার খবর ...
Read More »ফারাক্কা গেট খুলে দেয়ায় ৩০ গ্রামের ৬০ হাজার মানুষ পানিবন্দি
ভারত ফারাক্কার গেট খুলে দেয়ায় পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে দৌলতপুর উপজেলা চিলমারি ও রামকৃঞ্চপুর ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে বলে দাবি করেছে স্থানীয়রা। একই সঙ্গে শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এসব ইউনিয়ন প্লাবিত হয়ে প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ভারত সরকার বিহার রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি সামলাতে ফারাক্কার ১১৭টি গেটের মধ্যে ৯৯টি গেট খুলে দিয়েছে। এতে ...
Read More »ভারত গেট খুলে দেয়ায় বিপজ্জনকভাবে বাড়ছে পদ্মা-মেঘনার পানি
হার্ডিঞ্জ সেতু এলাকায় পদ্মা নদীর পানি বাড়ছে বিপজ্জনক গতিতে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদ্মা ও মেঘনার পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। পাউবো বলছে, ভারতের বিহার রাজ্যে প্রবল বৃষ্টির কারণে ফারাক্কা বাঁধের গেট তারা খুলে দিয়েছে। সেই পানির কারণে পদ্মার পানি বাড়ছে। পাউবো সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে পানির বিপৎসীমা হচ্ছে ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। সেখানে আজ ...
Read More »দাবি আদায়ে শ্রমিকদের ডাকা লঞ্চ ধর্মঘট অব্যাহত
মালিক পক্ষের সাথে সরকারের প্রতিনিধিদের দু’টি বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বাংলাদেশ নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে অয়েল ট্যাঙ্কার ব্যতিত সকল নৌ-যান শ্রমিকরা কর্মবিরতী চলমান রয়েছে। এতে করে সারা লঞ্চ শ্রমিকদের ডাকা ধর্মঘট অব্যহত রয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বৃহস্পতিবার মালিকদের সাথে ঢাকায় শ্রম অধিদপ্তরে শ্রমিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকটি কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়া শেষ হয়। ...
Read More »লঞ্চ চলাচল ‘স্বাভাবিক’ : ঢাকা থেকে ছেড়েছে চাঁদপুরের একাধিক লঞ্চ
নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিন বুধবার (২৪ আগস্ট) সদরঘাট থেকে চাঁদপুরের একাধিক যাত্রীবাহী লঞ্চসহ ছেড়ে গেছে ৫৪টি ও দেশের বিভিন্ন গন্তব্য থেকে ঘাটে ভিড়েছে ২৯টি লঞ্চ। এর মধ্যে চাঁদপুর থেকেও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে কয়েকটি লঞ্চ। তৃতীয় দিন আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টা পর্যন্ত সদরঘাট থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে ৭টি ও ভিড়েছে ৩১টি লঞ্চ। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur