Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনার

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন ছাড়াও চার নির্বাচন কমিশনার (ইসি) আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে শপথ নিতে দুপুরের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার। একই সময় ৪ নির্বাচন কমিশনারকে শপথ বাক্য ...

Read More »

৬১ শতাংশ মানুষ চান এক বছরের মধ্যে নির্বাচন

খসড়া তালিকা

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ৬১ দশমিক ১ শতাংশ মানুষ মনে করেন, এক বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে ৬৫ দশমিক ৯ শতাংশ বলেছেন, অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে সব করার পরই নির্বাচন আয়োজন করা উচিত। আর শুধু নির্বাচনসংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে মত ৩১ দশমিক ৯ শতাংশ উত্তরদাতার। ১৮ দশমিক ৭ শতাংশ ...

Read More »

নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে। সাবেক স্বৈরাচার দেশি-বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই চলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন-২০২৪-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। শনিবার (২৩ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গার স্থানীয় টাউন ফুটবল ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত ...

Read More »

পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দেশগুলো হলো—থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি এবং এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কলসেন্টার অপারেটরসহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে (ভুয়া ওয়েবসাইট, ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি) প্রচার ...

Read More »

সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান

Dr Younus

জুলাই-আগস্ট হত্যা মামলায় ১শ৪০ জনের বেশি সাংবাদিকের নাম আসার বিষয়টি‘পুরোনো আইন ও চর্চা’র ফল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। একই সঙ্গে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে কাঠামোগত সংস্কারের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছে সংগঠনটি। আরএসএফ বলছে- ড.ইউনূসের এ বক্তব্য উৎসাহব্যঞ্জক আনুষ্ঠানিক ঘোষণা,যা ইঙ্গিত দেয়‘প্রতিশোধ গ্রহণের’ধারায় গত সেপ্টেম্বর ...

Read More »

ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক: প্রধান উপদেষ্টা

younus

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং দেশের ক্রান্তিলগ্নে ছাত্র-জনতার পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও জনগণের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনীর প্রশংসা করে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ...

Read More »

এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেছেন। ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা দেন তিনি।  খালেদা জিয়া দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেলেন। ২০১৮ সালের পর প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিলেন তিনি। সর্বশেষ তিনি ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর ...

Read More »

সশস্ত্র বাহিনী সাহস, শৌর্য ও শৃঙ্খলার প্রতীক: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে এক বাণীতে বলেছেন, সশস্ত্র বাহিনী জাতির সাহস, শৌর্য এবং শৃঙ্খলার প্রতীক। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২০ নভেম্বর) এক বাণীতে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবময় ভূমিকা ইতিহাসের এক সোনালি অধ্যায় হিসেবে চিরকাল স্মরণীয় থাকবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাহিনীর ...

Read More »

ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ কাজে লাগাতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ, আহত এবং জীবিত ছাত্র-জনতার কাছে ...

Read More »

সশস্ত্র বাহিনী দিবস আজ

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন জাতিগঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনীর সদস্যগণ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান ...

Read More »