দেশবাসী ও সমর্থকদের সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড এক্স অ্যাটাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেও বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি, আঞ্চলিক সার্বভৌমত্ব এবং জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব নাগরিকের অধিকার ও স্বাধীনতা সমুন্নত রাখবে বলেও পোস্টে উল্লেখ করেন তারেক রহমান। তিনি আরও উল্লেখ করেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ...
Read More »জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. মুহাম্মদ ইউনূস
দেশের চলমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্যর’ ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে বুধবার (০৪ নভেম্বর) প্রধান উপদেষ্টা দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন। পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার (০৩ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ...
Read More »মার্চের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে ইসি
চলতি বছর আর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে না নির্বাচন কমিশন (ইসি)। আগামী মার্চের পর হাতে নেবে এই কার্যক্রম। এর আগে পুরোনো তথ্যেই প্রকাশ করা হবে এবারের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। সোমবার (২ ডিসেম্বর) এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশন তাদের ‘প্রথম কমিশন বৈঠকে’ এমন সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বৈঠক শেষে ...
Read More »১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার রায় স্থগিত
১৫ আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। ২ ডিসেম্বর সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে গত ১৩ আগস্ট রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৫ আগস্টের ছুটি বাতিল করা ...
Read More »২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পেয়েছেন। সেই সঙ্গে মামলার অভিযোগপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে আজ রোববার (১ ডিসেম্বর) বেলা ১১টার কিছু আগে শুরু হয় রায় পড়া। রায়ে সব আসামিকে খালাস দেন আদালত। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ ...
Read More »২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ডের জন্য হাইকোর্টের অনুমোদন) ওপর রায় ঘোষণা শুরু করেছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রোববার (০১ ডিসেম্বর) বেলা ১১টার পর রায় ঘোষণা শুরু করেন। এর আগে ২১ নভেম্বর শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন হাইকোর্ট ...
Read More »বিজয়ের মাস শুরু
শুরু হয়েছে মহান বিজয়ের মাস, ডিসেম্বর। ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ বিজয়। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন পূরণ হয় এ মাসে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে ...
Read More »মন্ত্রণালয় ও দপ্তরে ‘মহিলা’র পরিবর্তে যুক্ত হচ্ছে ‘নারী’
গতিশীল জীবনযাত্রায় নারী এখন পুরুষের চেয়েও কোনো অংশে কম নয়। শিক্ষাক্ষেত্র থেকে কর্মক্ষেত্র, ব্যবসা থেকে রাজনৈতিক-সব জায়গায় পুরুষের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছেন নারী।‘নারী’ শক্তি নারী ‘সৃষ্টি’। এ নামকে আরও বেশি শ্রদ্ধা ও যুগোপযোগী করতে ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ নামের ‘মহিলা’ শব্দের পরিবর্তে ‘নারী’ সংযুক্ত করা হচ্ছে। একই সঙ্গে এ মন্ত্রণালয়ের অধীন ‘মহিলাবিষয়ক অধিদপ্তর’ ও ‘জাতীয় মহিলা সংস্থা’ দুটির নামের ...
Read More »কলকাতায় পতাকা পোড়ানো এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহে বাংলাদেশের নিন্দা
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের দেয়াল ঘেঁষে বঙ্গীয় হিন্দু জাগরণ নামীয় সংগঠনের বিক্ষোভ, বাংলাদেশের পতাকা পোড়ানো এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। সেই সঙ্গে কলকাতা উপ-হাইকমিশনসহ ভারতে থাকা বাংলাদেশের সব মিশনের সুরক্ষা এবং নিযুক্ত কূটনীতিক, তাদের পরিবার, এবং নন ডিপ্লোমেট স্টাফ মেম্বারদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কলকাতার বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বাংলাদেশ মিশনের ...
Read More »সংখ্যালঘু সম্প্রদায় ‘আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে’
ভয়েস অফ আমেরিকার এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পাড়ছে। জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে, ৬৪.১ শতাংশ উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur