Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

বই বিতরণ : এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল

nctb

বছরের শুরুতে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ধরনের ছুটি বাতিল করেছে। মঙ্গলবার ২৪ ডিসেম্বর এনসিটিবি সচিব শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য মনিটরিং কার্যক্রম চলছে। এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হওয়ায় ...

Read More »

যার যার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: প্রধান উপদেষ্টা

যার যার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে, তাহলে অন্যের ধর্মের সঙ্গে কোনো বিভেদ থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বড়দিন উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। প্রতিনিধিদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকের দিনে আপনাদের ...

Read More »

আগে একদল সড়কে দুর্নীতি করত এখন করছে অন্যদল : উপদেষ্টা নাহিদ

nahid ==

সড়ক ও পরিবহণ খাতে আগে একদল দুর্নীতি করত এখন অন্যদল করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো.নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশে রোড সেফটি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সড়ক পরিবহণ খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ে জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন। দিনব্যাপী এ সংলাপে সড়ক সংশ্লিষ্ট বিভিন্ন ...

Read More »

১৬ ডিসেম্বর নিয়ে মোদির বার্তার জবাব দেবে ঢাকা

১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্স বার্তার জবাব দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, নরেন্দ্র মোদির টুইটের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার মতো করে একটি জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। ১৬ ডিসেম্বর এক এক্স বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ...

Read More »

কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় কমিশনের সদস্যসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান এ কথা জানান। মোখলেস উর রহমান বলেন, ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সব এলাকার দাবির পরিপ্রেক্ষিতে সংস্কার কমিশন দুটি বিভাগ করার ...

Read More »

২০২৫ এর শেষ অথবা ২৬ এর শুরুতে জাতীয় নির্বাচন: ড. ইউনূস

২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (ডিসেম্বর ১৬) সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ১০টায় প্রধান উপদেষ্টার ভাষণ শুরু হয়। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন, অনলাইন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর এই ...

Read More »

নতুন আলোয় শাশ্বত এক বিজয়ের দিন

মহান বিজয় দিবস আজ। ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি শাসন-শোষণ থেকে পুরো মুক্ত হয়েছিল জাতি। এবার ভিন্ন এক প্রেক্ষাপটে হাজির হয়েছে এই বিজয় দিবস। নতুন পরিবেশে উদ্‌যাপন হবে বিজয়ের এই বার্ষিকী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শাসনের অবসানের পর এই প্রথম উদ্‌যাপন হতে যাচ্ছে বিজয় দিবস। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় দেড় হাজার মানুষ জীবন উৎসর্গ করেছেন। আহত ...

Read More »

কাল মহান বিজয় দিবস : প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

National_Martyrs_Memori

মহান বিজয় দিবসে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। ঢাকার সাভারের অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে। রাষ্ট্রপতি,প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থাও। বিজয় দিবসকে কেন্দ্র করে সবুজে ঘেরা ১শ ৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধে দু’ সপ্তাহেরও বেশি সময় ধরে প্রস্তুতি কার্যক্রম চলেছে। ...

Read More »

দ্রুতই শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন গেজেট প্রকাশ হবে : রিজওয়ানা

rezwana--

দ্রুতই শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন গেজেট আকারে প্রকাশ হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার ১৩ ডিসেম্বর সকালে রাজধানীতে অনুষ্ঠিত শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়িচালকদের পুন: প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা জানান ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে রিজওয়ানা হাসান বলেন,‘রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে সম্পর্কের আকাশে যে মেঘ এসেছিল, দুদেশের স্বার্থেই সেই মেঘ সরাতে হয়েছে।’ ...

Read More »

বঙ্গভবনে বিজয় দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিএনপি চেয়াপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন ...

Read More »