Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

‘আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় দরকার’

Hasina-In-Parlament

‘আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় দরকার’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। বিএনপি বা অন্য কেউ ক্ষমতায় এলে এ ধরাবাহিকতা বজায় রাখতে পারবে না। তাই আমি জনগণের কাছে এ বিষয়টি ছেড়ে দিলাম। তারা যদি দেশের উন্নয়ন চায় তাহলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০তম অধিবেশনের ...

Read More »

শেখ হাসিনাকে ‘মাদার অব এডুকেশন’ উপাধি

Hasina-In-Parlament

চাকরিতে কোটা বাতিল করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ‘মাদার অব এডুকেশন’ উপাধি দিলেন সাধারণ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনে কমিটির যুগ্ম-আহ্বায়ক নুরুল হক এ উপাধি দেন। এসময় তিনি জানান, কোটা সংস্কার আন্দোলন স্থগিত ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ ও মামলা প্রত্যাহার করে নিতে হবে। এছাড়া ...

Read More »

‘আপনার মেয়ের জামাই ফেসবুকে এগুলো কী করছে’

ভুয়া তথ্য দেওয়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের এক ফেসবুক স্ট্যাটাস নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে ‘কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে আবু বকর সিদ্দিক নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে’ এমন একটি স্ট্যাটাস দেন। এরপর গতকাল সোমবার এই স্ট্যাটাস নিয়ে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী ...

Read More »

আদালতে মায়ের আর্তনাদ ও মমতাময়ী বিচারপতির ভূমিকা

মোবাইল ফোনে মামলা পরিচালনার কথা চিন্তা করছে হাইকোর্ট

‘রাজায় চেনে ধন, শিশু চেনে মন’—খনার বচনটি আবারও সত্য প্রমাণ হলো মমতাময়ী এক বিচারপতির ভূমিকায়। কান্না থামাতে ১৮ মাসের এক শিশুকে কোলে তুলে নিলেন বিচারপতি। প্রকাশ্য আদালতে এজলাসে নিজের চেয়ারের সামনে ডায়াসে বসিয়ে চকোলেট দিলেন শিশুটিকে। থেমে গেল শিশুটির কান্না। এ ঘটনা ঘটেছে বাংলাদেশের হাইকোর্টে। গতকাল সোমবার সকালে টাঙ্গাইলের শিশু অংশুমানকে কোলে নিয়ে আদর করলেন বিচারপতি নাইমা হায়দার। আর আদেশ ...

Read More »

ইমরান এইচ সরকার ও শিক্ষামন্ত্রী কন্যা নন্দিতার বিয়ে বিচ্ছেদ

Emran H Sarkar

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কন্যা নাদিয়া নন্দিতা ইসলামের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সোমবার (৯ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনাকালে শিক্ষামন্ত্রী নিজেই এমন তথ্য জানান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির পেছনে ইমরান এইচ সরকারের ইন্ধন আছে বলে মন্ত্রিসভায় আলোচনা হয়। ইমরান এইচ সরকার শিক্ষামন্ত্রীর মেয়ের জামাই বলে বিষয়টি নিয়ে কথা ওঠে। শিক্ষামন্ত্রী অন্যান্য ...

Read More »

বাদশাহের আমন্ত্রণে সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফিরেছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে ২৩ দেশের যৌথ সামরিক মহড়া সমাপনীতে যোগ দিতে সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ এপ্রিল দাম্মামে এই সমাপনী অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ ২৩টি দেশের অংশগ্রহণে গত ১৮ মার্চ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে এই যৌথ মহড়া শুরু হয়। গত বৃহস্পতিবার সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মোতাইরি সৌদি বাদশাহের ...

Read More »

রাজধানীর শাহবাগ ও চারুকলা-টিএসসি এলাকা রণক্ষেত্র

Ronokethro

কোটা সংস্কারের দাবি এবং পুলিশের হামলার প্রতিবাদে মুহুর্মুহু স্লোগানে মুখরিত রাজধানীর শাহবাগ ও চারুকলা-টিএসসি এলাকা। দুপুরের অবরোধ রাতে সংঘর্ষ আকারে রূপ নিয়েছে। রোববার (০৮ এপ্রিল) রাত ৮টার পর থেকেই আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে মরিয়া হয়ে ওঠে পুলিশ। বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা, ঘটনাস্থলে এসেছে আরও ৪টি জলকামান। রাত সাড়ে ১২টায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। আন্দোলনকারী ছাত্ররা চারুকলার ...

Read More »

‘জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত’

EC BD

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। রোববার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিমত প্রকাশ করেন। সিইসি বলেন, যেহেতু বিগত নির্বাচনগুলোতেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। তাই আসন্ন জাতীয় নির্বাচনেও সেনা মোতায়েন হোক বলে মনে করি নিউজ ডেস্ক: আপডেট ...

Read More »

প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। রাত ৯টা ২৫ মিনিটে ফোন দিয়ে প্রায় ১২ মিনিট কথা বলেন জাতিসংঘ মহাসচিব। তিনি জানান, শুক্রবার রাতে দেয়া টেলিফোনে রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পাদিত চুক্তি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা। রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ...

Read More »

সৌদির সামরিক মহড়া অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ

ফিরেছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে চলমান যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জনিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছে, ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচএম আল মুতাইরি বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সৌদি বাদশাহর আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি আরব ও ...

Read More »