Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

যাত্রীদের জিম্মি করে কর্মসূচি দুঃখজনক: রেল উপদেষ্টা

যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, এতে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়ছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন করে একথা বলেন তিনি। মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, স্টাফদের দাবির বিষয়ে আমাদের আলোচনার দরজা সব সময় খোলা আছে। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবারো আলোচনা ...

Read More »

পুলিশের শতকরা ৮০ জনের হৃদয়ে ছাত্রলীগ: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বর্তমান পুলিশের শতকরা ৮০ জনই আওয়ামী আমলের, যাদের হৃদয়ে ছাত্রলীগ। তারাই এ সরকারের জন্য কাজ করছে না। রোববার (২৬ জানুয়ারি) জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ৪টি বইয়ে প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে। তা কাটিয়ে ওঠার চেষ্টা ...

Read More »

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে জনগণ হতাশ হবে: তারেক রহমান

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠিত হলে জনগণ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানায় উল্লেখ করে তারেক রহমান বলেন, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করতে ...

Read More »

হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া

লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) বেগম খালেদা জিয়াকে ছেলে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নেবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের ...

Read More »

‘সংস্কার ছোট পরিসরে নাকি দীর্ঘ মেয়াদে, সে সিদ্ধান্ত জনগণের’

বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন সেই প্রক্রিয়া তৈরির ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা ছোট পরিসরে না কি দীর্ঘ মেয়াদে সংস্কার চায়। সে অনুযায়ী নির্বাচন দেওয়া হবে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে এক বৈঠকে ...

Read More »

অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত

বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বৈশ্বিক ঋণদাতা এ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ার্দে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে আন্না বিয়ার্দে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি প্রধান উপদেষ্টাকে বিশ্বব্যাংকের সমর্থন ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ...

Read More »

ফেব্রুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদ শুরু

voter

সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে আগামি ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ভোটার নিবন্ধন চলবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক তা যাচাই ২০ জানুয়ারি শুরু হয়েছে। আগামি ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের তথ্য সংগ্রহের এ কার্যক্রম চলমান থাকবে। এর পর নির্ধারিত নিবন্ধন কেন্দ্রে ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ...

Read More »

১৬ বছর পর কারামুক্ত হলেন বিডিআরের ১৬৮ সদস্য

দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন, কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন,কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১২ জনসহ মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়। এ ...

Read More »

আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয়: তারেক রহমান

‘আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয়, জনগণ ম্যাটারস’- এ কথা স্মরণ করিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ...

Read More »

মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে: তারেক রহমান

ভোট ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা গেলেই গণতন্ত্র সুরক্ষিত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র মানে মতপ্রকাশ বা অধিকার প্রয়োগ। ভোটের মাধ্যমে মানুষ সেটা প্রকাশ করে থাকে। বাংলাদেশে বিভিন্ন দলের আদর্শের মধ্যে পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। তবে যে কোনো মূল্যে কথা বলার অধিকার থাকতে হবে। এ বিষয়ে দল-মত নির্বিশেষে ঐকমত্য থাকতে হবে। সেই সঙ্গে ...

Read More »