কক্সবাজার এবং খাগড়াছড়ির আশ্রয় শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে যারা মিয়ানমারে ফিরে যেতে আগ্রহী শুধু তাদেরকেই প্রত্যাবাসন করার সব প্রস্তুতি নেয়া হয়েছে। কিন্তু কোনো রোহিঙ্গা ফিরে যেতে রাজি হয়েছেন,এমন তথ্য জানা যায়নি। রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে রাজি নন। কক্সবাজারে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন রিফিউজি রিলিফ অ্যান্ড রিপেট্রিয়েশন কমিশনার মোহাম্মদ আবুল কালাম । মিয়ানমারের নাগরিকত্ব ও সেখানে তাদের ...
Read More »ড্রিমলাইনার ‘গাঙচিল’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির আরও একটি ড্রিমলাইনার উড়োজাহাজ ‘গাঙচিল’। বৃহস্পতিবার ২২ আগস্ট ) বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে গাঙচিলের বাণিজ্যিক যাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী উপস্থিত ছিলেন। নতুন বোয়িং (৭৮৭-৮) ড্রিমলাইনার উড়োজাহাজটি বাণিজ্যিক যাত্রায় প্রথম ফ্লাইট নিয়ে রওনা ...
Read More »তিস্তার পানি বণ্টনে ভারতের অবস্থানের পরিবর্তন হবে না : ঢাকায় জয়শঙ্কর
বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে ভারত আগের অবস্থানেই আছে। ভারত সেই অবস্থানে এখনো প্রতিশ্রুতিবদ্ধ। এ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে জয়শঙ্কর বলেন, ‘রোহিঙ্গাদের মাতৃভূমি ...
Read More »নিরব মন্ত্রীদেরকে মন্ত্রীসভায় তিরস্কার করলেন প্রধানমন্ত্রী
চোখের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন লন্ডনে অবস্থান করছিলেন, সে সময় একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়। এতে বলা হয়, দেশের বাজারে বিক্রি হওয়া বিএসটিআইয়ের অনুমোদনপ্রাপ্ত বিভিন্ন ব্র্যান্ডের পাস্তুরিত দুধে মানবদেহের জন্য ক্ষতিকারক অ্যান্টিবায়োটিক রয়েছে। এর জেরে তখন সারাদেশে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা; একপর্যায়ে আদালতে রিট হয়। লন্ডন থেকে ফিরে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ ...
Read More »১ কোটি ৪০ লাখ শিশু সরকারি খরচে স্কুলেই খাবে দুপুরের খাবার -ভিডিও
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার অন্তর্ভুক্ত করে ‘জাতীয় স্কুল মিল নীতি ২০১৯’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী ২০২৩ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার সরবরাহের এই প্রকল্প বাস্তবায়িত হবে। এতে ১ কোটি ৪০ লাখ শিশুর খাবার দিতে সরকারের খরচ হবে ৭ হাজার ৪৭৫ কোটি টাকা। তবে শুরুতে চর, হাওর ও দুর্গম এলাকার ...
Read More »খালেদা জিয়ার মতো ‘পরিণতির’ হুমকি পাচ্ছি : ভিপি নুরুল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক অভিযোগ করে বলেছেন, অন্যায়-অনিয়মের প্রতিবাদ করায় তিনি ও তাঁর সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রোষানলের শিকার হচ্ছেন। সরকারের বিরোধিতা করলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন ‘খালেদা জিয়ার মতো পরিণতি’ হতে পারে—আওয়ামী লীগ ও সরকারের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাঁদের এমন হুমকি দেওয়া হচ্ছে ...
Read More »মাশরাফির অবসরে যাওয়ার সিদ্ধান্ত শীঘ্রই
বিষয়টি আপাতত অনেকটা এ রকমই হয়ে আছে যে, যার বিয়ে তার খোঁজ নেই, ওদিকে ঘুম নেই পাড়া-পড়শিরও! আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাশরাফি বিন মর্তুজার অবসর পরিকল্পনা জানা না গেলেও তাঁকে বিদায় দেওয়ার সম্ভাব্য আয়োজনও জানতে বাকি নেই কারো! সে আয়োজনের জন্য সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বাংলাদেশে আসার নিশ্চয়তার দরকার ছিল। আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে তাদের অংশগ্রহণ নিশ্চিত হতেই আফ্রিকান দলটির সঙ্গে একটি ...
Read More »আজ জাতীয় শোক দিবস : কি হয়েছিলো সেদিন?
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করবে দিনটি। ১৯৭৫ সালের শোকাবহ এই কালোদিবসে ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন ...
Read More »মাথা উচু করেই এগিয়ে যাবে বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার বিশ্ব পরিমণ্ডলে মর্যাদার আসন ধরে রেখে দেশের উন্নয়ন অব্যাহত রেখেছে। এটা সম্ভব হয়েছে দেশের জনগণের কল্যাণে আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাফল্য অর্জনের মাধ্যমে। তাই সরকার বর্তমান বিশ্বে বাংলাদেশ যে মর্যাদার আসনে আসীন হয়েছে তা ধরে রাখতে চায়। প্রধানমন্ত্রী বলেন, ‘আজ দেশের উন্নয়নের যে অগ্রযাত্রা সেটা অব্যাহত থাকবে। দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে ...
Read More »বৃষ্টি ও যানজট উপেক্ষা করে নদীপথে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
ঈদুল আজহা উপলক্ষে বৃষ্টি ও যানজট উপেক্ষা করে নদীপথে ঘরমুখী লাখো মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছেন। তাই দুপুর থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় বাড়তে থাকে যাত্রীদের। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ১০ আগস্ট শনিবার তৈরি পোশাক ও শিল্পকারখানা ছুটি হলে সদরঘাট টার্মিনালে যাত্রীর চাপ আরও বাড়বে। এদিকে যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ ঢাকা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur