Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

১২ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ফেরি চলাচল

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ফেরিসহ সকল নৌযান চলাচল। ১৫ জানুয়ারি বুধবার সকাল ১০টা থেকে লঞ্চ, ফেরি ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এদিকে বুধবার ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ ছিল ঘন কুয়াশার কারণে। কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, গত রাত ৯টার দিকে কুয়াশার তীব্রতার ...

Read More »

প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বহিষ্কার করা যাবে না : হাইকোর্ট

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) শিক্ষার্থীদের বহিষ্কার করা যাবে না। বুধবার এ সংক্রান্ত বিধি ১১ বাতিল করে জারি হওয়া রুলের নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। এরফলে পিইসি পরীক্ষার্থীদের বহিষ্কারের আর কোনো সুযোগ থাকলো না। ১৫ জানুযারি বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) বহিষ্কার করা সকল শিক্ষার্থীর পরীক্ষা ...

Read More »

বাংলাদেশের রাবাব ফাতিমা ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত

রাবাব-ফাতিমা

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা সর্বসম্মতিক্রমে ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সোমবার (১৪ জানুয়ারি) জাতিসংঘ সদর দপ্তরে ইউনিসেফের নির্বাহী বোর্ড ব্যুরোর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত মরক্কো ও লিথুয়ানিয়ার স্থায়ী প্রতিনিধি এবং ব্রাজিল ও সুইজারল্যান্ডের উপ-স্থায়ী প্রতিনিধি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এখন থেকে বাংলাদেশ শিশুদের জন্য বিশেষভাবে নিয়োজিত জাতিসংঘ সংস্থা ইউনিসেফের কার্যক্রমে ...

Read More »

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে মানুষ সন্তুষ্ট : আইআরআই

আইআরআই

বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সন্তুষ্ট বলে জরিপ চালিয়ে দেখেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। শেখ হাসিনার সরকারের বছর পূর্তিতে প্রকাশিত তাদের এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, সরকারের প্রতি সমর্থন এক বছরে অনেক বেড়েছে। বিপরীতে কমেছে বিরোধী দলের জনপ্রিয়তা। সরকারের জনপ্রিয়তা অনেক বাড়লেও বাংলাদেশে মানুষ এখন দুর্নীতি ও বৈষম্য নিয়ে উদ্বেগে রয়েছে বলে জরিপে উঠে এসেছে। ...

Read More »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান

শিক্ষকগণ জনপ্রতি ৫ হাজার টাকা পাবেন

মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও দেশিয় পণ্যের নতুন বাজার সৃষ্টি এবং তাদের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করার জন্যও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সোমবার ১৩ জানুয়ারিরাতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) রাজধানী আবুধাবির শাংগ্রি-লা হোটেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল ...

Read More »

‘বন্দর ও জাহাজ নির্মাণ খাতে ইউএই’র বিনিয়োগ কামনা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বন্দর, জাহাজ নির্মাণ এবং আইসিটি খাতে বিনিয়োগ করতে দুবাইভিত্তিক কম্পানি ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানিয়েছেন। ডিপি ওয়ার্ল্ডসহ ইউএই’র কম্পানিগুলোর একটি প্রতিনিধিদল গতকাল শাংগ্রি-লা হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি বলেন, ‘জ্বালানি ও বিদ্যুৎ খাতের পাশাপাশি বন্দর, জাহাজ নির্মাণ ও আইসিটি খাতে আমরা আপনাদের ব্যাপক বিনিয়োগ প্রত্যাশা করছি।’ সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ...

Read More »

‘কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ পাওয়া যাচ্ছে’

dipu moni

সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগও পাওয়া যাচ্ছে। এদের অধিকাংশ বিশ্ববিদ্যালয় আদালতের স্থগিতাদেশ নিয়ে পরিচালিত হচ্ছে। তবে শিক্ষার গুণগতমান বজায় রাখার স্বার্থে তথা সার্টিফিকেট বাণিজ্য বন্ধ করার জন্য কমিশন থেকে নিয়মিত বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ মনিটরিং করা হচ্ছে। ১৩ জানুয়ারি সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ...

Read More »

তিন দিনের সফরে আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফিরেছেন প্রধানমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।স্থানীয় সময় রোববার রাত ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। সুসজ্জিত মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে দুবাইয়ের শাংরি-লা হোটেলে নিয়ে যাওয়া ...

Read More »

বিসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে মাশরাফি বিন মর্তুজা

Mashrafe

বিশ্বকাপ ক্রিকেটের পর অনেকদিন মাঠের বাইরে ছিলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কা সফরে নিজে থেকে সরে দাঁড়িয়েছিলেন। এরপর অবশ্য বাংলাদেশের আর কোনো ওয়ানডে টুর্নামেন্টও ছিল না। শেষ পর্যন্ত বিপিএল দিয়েই আবার ক্রিকেটের মাঠে ফিরে এসেছেন গত নির্বাচনে সংসদ সদস্য হওয়া বাংলাদেশ দলের অধিনায়ক। সেই মাশরাফিকে এবার বিসিবি তাদের কেন্দ্রীয় চুক্তিতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ ...

Read More »

‘দেশের ১৬ কোটি মানুষকেই আমরা অনলাইনে আনব’

দেশের ১৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন ‘আমার স্বপ্ন হচ্ছে দেশের ১৬ কোটি মানুষকেই আমরা অনলাইনে আনব।’ ১২ জানুয়ারি রোববার সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এক অনুষ্ঠানে দেশের সব সরকারি কলেজ/বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউটে ওয়াইফাই চালুকরণ প্রকল্পের আওতায় এই সেবা উদ্বোধন করেন জয়। জয় বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে সবারই দাবি ...

Read More »